চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমিকার কাছে বাড়ি ভাড়া দিলেন হৃতিক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ন ২৭, আগস্ট ২০২৫
বিনোদন
A A

বছর তিনেক হল অভিনেত্রী-সংগীতশিল্পী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন হৃতিক রোশন। এবার যেন সেই সম্পর্ককেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছেন তারা।

জানা যাচ্ছে, জুহুতে অভিনেতার যে বিলাসবহুল সমুদ্রমুখী ফ্ল্যাট রয়েছে, সেটাই প্রেমিকাকে ভাড়া দিয়েছেন তিনি। যার জন্য কিনা সাবার থেকে প্রতি মাসে ভাড়াও নেবেন।

হৃতিকের বহুতলের নাম ‘মান্নাত অ্যাপার্টমেন্ট’। এরই ১৫ তলায় অবস্থিত ফ্ল্যাটটি প্রায় এক বছরের জন্য ভাড়া নেন সাবা। তবে প্রেমিকের ফ্ল্যাট বলে বিনামূল্যে থাকবেন না! রীতিমতো বাড়িভাড়া দেবেন তিনি।

শোনা যাচ্ছে, প্রতি মাসে ৭৫ হাজার টাকা করে ভাড়া গুনবেন তিনি। এই বাড়ির আয়তন প্রায় ১,১০০ বর্গফুট। তিন কামরার এই ফ্ল্যাটটিতে সমুদ্রমুখী বারান্দা রয়েছে সঙ্গে আধুনিক অভ্যন্তরীণ সাজসজ্জা এবং সমস্ত বিলাসবহুল সুযোগ-সুবিধা রয়েছে। যদিও ওই এলাকায় বাড়ির ভাড়া মোটামুটি ২ লক্ষ টাকা। তবে প্রেমিকাকে জলের দরেই এমন সুন্দর ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন হৃতিক।

সাবা ও হৃত্বিকের বয়সের ফারাক বিস্তর। অভিনেতা পঞ্চাশ ছুঁয়ে ফেলেছেন। অন্যদিকে, গত বছর ১ নভেম্বর ৩৮-এ পা দিয়েছেন সাবা। খ্যাতনামী তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন সাবা। যদিও সাবার পরিবার নাটকের সঙ্গে যুক্ত। তিনি সফদর হাশমির ভাইঝি।

ছোটবেলায়  জননাট্যমঞ্চে অভিনয় করেছেন সাবা। তবু তারকা অভিনেতার প্রেমিকা হওয়ার মাসুল গুনতে হয়েছে তাকে। হৃতিকের প্রেমিকা হওয়ার জন্য ছোটখাটো কিছু কাজ খুইয়েছেন সাবা। নিরন্তর সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। যদিও সাবা বলেন, ‘‘এই ক’বছরে নিজের গায়ের চামড়া মোটা করে নিয়েছি।’’-হিন্দুস্থান টাইমস

Jui  Banner Campaign
ট্যাগ: ফ্ল্যাটবলিউডবাড়ি ভাড়ামুম্বাইসাবা আজাদহৃতিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ডাকসেবা অধ্যাদেশ-২০২৬’ চূড়ান্ত অনুমোদন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

থানা ও পুলিশ ফাঁড়ি নির্মাণে ৭০৭ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

গুলশানে পুলিশের এডিসিকে মারধর; গ্রেপ্তার ৫

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা জারি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT