চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিক্ততা ভুলে কঙ্গনার পাশে হৃতিক?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ০৯, জুন ২০২৪
বিনোদন
A A

চণ্ডীগড় বিমানবন্দরে ভারতের নির্বাচনে সদ্য বিজয়ী সংসদ সদস্য ও বলিউড তারকা কঙ্গনা রানাউতকে চড় মারার ঘটনায় পুরো ভারত জুড়ে চলছে এখন নানান আলোচনা-সমালোচনা। যেখানে এক পক্ষ কঙ্গনার প্রতি সমবেদনা জানাচ্ছে, আবার অন্য পক্ষ নিরাপত্তারক্ষী কুলবিন্দর কৌরকে সমর্থন করছেন।

একদল বলছেন কৃষক আন্দোলনের বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের যোগ্য জবাব দিয়েছেন কুলবিন্দর। আবার অন্যদল প্রশ্ন তুলছেন, কর্তব্যরত নিরাপত্তারক্ষী হিসাবে কি এই কাজ করা ঠিক হয়েছে কুলবিন্দরের? পক্ষে ও বিপক্ষে দ্বিধাবিভক্ত এখন বলিউড। তবে এত কিছুর মাঝেও এবার কঙ্গনার চড়কাণ্ডে তার পক্ষ নিয়ে মুখ খুললেন কঙ্গনার কথিত প্রাক্তন প্রেমিক তথা বলিউড অভিনেতা হৃতিক রোশন।

হৃতিক-কঙ্গনার সম্পর্ক নিয়ে গুঞ্জনটা শুরু হয় সেই ‘কৃষ থ্রি’ সিনেমার সময় থেকে। একসঙ্গে ‘কাইট্‌স’ ও ‘কৃষ থ্রি’ ছবিতে কাজ করেছেন তারা। তত দিন লুকোছাপাই ছিল ব্যাপারটা। তবে আচমকাই হৃতিকের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন বলিউডের ‘কুইন’। যদিও কঙ্গনার প্রসঙ্গে সব সময় মৌনতা বজায় রেখেছেন হৃতিক।

যদিও সে সব অতীত। মাঝে বেশ কয়েক বছর কেটে গিয়েছে। মুখ দেখাদেখিও বন্ধ তাদের। তবে কঙ্গনা প্রকাশ্যে চড় খেতেই, অভিনেত্রীর পাশে থাকার বার্তা দিলেন অভিনেতা! কী ভাবে? বলা যাক তবে।

এই পুরো ঘটনাটি প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন সাংবাদিক ফায় ডি’সুজা। তিনি লেখেন, ‘‘হিংসা বা উগ্রতা কোনও সমস্যার সমাধান নয়। আর যে দেশে গান্ধীজি অহিংসার কথা বলেন, সেখানে তো নয়ই। হতেই পারে আপনি কারও মতামত বা তার আদর্শকে সমর্থন করেন না। তাঁর উত্তর হিংসা হতে পারে না। এটা আরও ভয়ঙ্কর হয়, যখন এক জন উর্দি ধারীই নিজের মেজাজ হারিয়ে ফেলেন।’’

ফায়ের এই পোস্টেই ‘লাইক’ দিয়ে সমর্থন জানালেন হৃতিক। শুধু তিনিই নয়, অভিনেত্রী আলিয়া ভাট, অর্জুন কাপুর, সোনাক্ষী সিনহা, জোয়া আকতার সহ অনেক তারকাই কঙ্গনার পক্ষ নিয়ে ফায়ের সেই পোস্টে লাইক দিয়ে সমর্থন জানিয়েছেন।- এনডিটিভি 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কঙ্গনা রানাউতবলিউড অভিনেতাবলিউড তারকাভারতের নির্বাচনে সদ্য বিজয়ী সংসদ সদস্যহৃতিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২৬, ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, সহায়তার আশ্বাস ট্রাম্পের

জুন ২৬, ২০২৬

নিলামে উঠছে ডিয়াগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলের বল

জুন ২৬, ২০২৬

ভারতকে হারিয়ে ইতিহাস আয়ারল্যান্ডের

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

টু-থার্ড মেজরিটি নিয়ে সরকার গঠন করেছি, ধমক দিয়ে লাভ হবে না: শিক্ষামন্ত্রী

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT