চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝড় তুলতে আসছে ‘ওয়ার ২’, জানা গেল মুক্তির তারিখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ন ১৭, মার্চ ২০২৫
বিনোদন
A A

২০১৯ সালে মুক্তি পেয়েছিল হৃতিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত সিনেমা ‘ওয়ার’। যেই সিনেমা বক্স অফিসে ৩০০ কোটি রুপির উপর ব্যবসা করেছিল। যার প্রেক্ষিতেই ঘোষণা এসেছিল এই ছবির সিক্যুয়েলের। এবার জানা গেল, কবে মুক্তি পেতে যাচ্ছে এই ছবির সিক্যুয়েল।

প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস জানিয়েছে যে, তাদের বহুল প্রতীক্ষিত ছবি স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা ‘ওয়ার ২’ চলতি বছরের ১৪ আগস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসের সময় বিশ্বব্যাপী বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে। যিনি ‘ওয়ার ২’-এর প্রিক্যুয়াল ‘ওয়ার’-এও ছিলেন। তার সঙ্গে দেখা গিয়েছিল টাইগার শ্রফকে। তবে এবার এই ছবির সিক্যুয়েলে আসছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর।

যশ রাজ ফিল্মস তাদের অফিসিয়াল এক্স পেজে আনুষ্ঠানিক ভাবে ‘ওয়ার ২’ -এর মুক্তির দিনক্ষণ জানিয়েছে। পোস্টে লেখা হয়েছে, ‘এটা না বললেই নয়, আমরা ‘ওয়ার ২’ এর প্রোমোশন শুরু করার আগেই আপনারা ছবি নিয়ে এত উৎসাহ প্রকাশ করেছেন। যা দেখে আমরা সত্যি আপ্লুত। চলতি বছরের ১৪ আগস্টে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে এই ছবি ঝড় তুলবে।’

যশরাজ স্পাই ইউনিভার্সের ষষ্ঠ সিনেমা হবে ‘ওয়ার ২’। ‘ওয়ার ২’ ছাড়াও এই স্পাই ইউনিভার্সে ব্যানারে আসবে শাহরুখ খানের ‘পাঠান ২’, সালমান ও শাহরুখ অভিনীত ‘টাইগার বনাম পাঠান’। তাছাড়াও প্রথম আসছে ‘আলফা’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ‘ওয়ার ২’জুনিয়র এনটিআরযশরাজ স্পাই ইউনিভার্সহৃতিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে মজুত আছে এক মাসের জ্বালানি তেল

মার্চ ২৫, ২০২৬

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় নিয়ে যে বার্তা শিক্ষামন্ত্রীর

মার্চ ২৫, ২০২৬

ডুবে যাওয়া বাস থেকে মিলছে মরদেহ, চলছে উদ্ধার অভিযান

মার্চ ২৫, ২০২৬

আইপিএল থেকে কেন ৪৬০ কোটি পাবে শেন ওয়ার্নের পরিবার?

মার্চ ২৫, ২০২৬

বিশ্বখ্যাত ইরানি নির্মাতার বাড়িতে বিমান হামলা

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT