চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুমিকম্পের ২ দিন পর ধ্বংসস্তূপ থেকে নাটকীয়ভাবে ২ বোন উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

‘মার্ভ!  আইরিম!  মার্ভ!  আইরিম’- উদ্ধারকারী দলের একজন সদস্য একটি বিধ্বস্ত ভবনের উপর দাড়িয়ে এভাবে চিৎকার করে কয়েকবার ডাকলেন। চারপাশে অপেক্ষায় থাকা সকলকে কোন শব্দ না করতে নির্দেশ দেওয়া হয়। এই বিধ্বস্ত ভবনটি থেকে উদ্ধারকৃতরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো মার্ভ এবং আইরিম নামের দুইবোন বেঁচে আছে।

উদ্ধারকারীদল শব্দ সংবেদনশীল যন্ত্র দিয়ে শোনার চেষ্টা করেছেন, ধ্বংসস্তুপের নিচ থেকে কোন ধরণের আওয়াজ পাওয়া যায় কিনা। চারপাশে অপেক্ষারত সকলে যেন গভীর প্রত্যাশায় বরফের মত জমে রইল।

‘আইরিম, আমি তোমার কাছেই আছি, তুমি আমাকে শুনতে পাচ্ছ তাইনা?’- আবারো নিরবতা ভেঙ্গে উদ্ধারকারী দলের সদস্য মুস্তফা চিৎকার করলেন।

সাংবাদিক এবং স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া মার্ভ এবং আইরিমের কয়েকজন বন্ধুও উদ্ধারকারী দলের চারপাশে অপেক্ষা করছিল। তারা ধ্বংসস্তুপের নিচ থেকে আসা কোন শব্দ শুনতে পেল না। কিন্তু কিছুসময় পরে তারা নিশ্চিত হন যে ভেতর থেকে আইরিম সাড়া দিচ্ছে।

‘সাবাস!  তুমি অনেক সাহসী! এখন শান্ত হও এবং আমি যা জিজ্ঞেস করি তার উত্তর দাও। ওটা মার্ভ! হ্যা, ঠিক আছে। মার্ভ আমার কথা শুনতে পাচ্ছ?’… এভাবেই চিৎকার করে বলে যাচ্ছিলেন উদ্ধারকর্মী মুস্তফা।

২৪ বছর বয়সী মার্ভ এবং তার বোন আইরিম, যার বয়স ১৯ বছর। দুজনে ভূমিকম্পে বিধ্বস্ত তাদের এপার্টমেন্ট বিল্ডিংয়ের নিচে দুইদিন ধরে আটকা পড়ে আছে। এই দুইটা দিন তাদের কাছে কয়েক সপ্তাহের মত দীর্ঘ হয়ে এসেছে।

Reneta

‘আজ মঙ্গলবার। আমাকে মাত্র পাঁচটা মিনিট সময় দাও আমি তোমাদেরকে বের করে আনব।’ যদিও মুস্তফা জানেন তাদেরকে বের করে আনতে কয়েক ঘন্টা সময় লেগে যাবে তবুও এভাবেই আইরিমদের সাথে কথা বলছিলেন তিনি।

কারণ তিনি জানেন এখন আইরিম এবং মার্ভের জন্য সবথেকে বেশি যেটা দরকার তা হল আশা।  তারা যদি আশা হারিয়ে ফেলে তাহলে হয়ত তারা বেঁচে থাকবে না।

মার্ভ এবং আইরিম একে অন্যের সাথে ঠাট্টা করতে লাগল এবং শব্দ করে হাসতে থাকল। অপেক্ষারতরা উদ্ধারকর্মী মুস্তফার মুখে চওড়া হাসি দেখতে পেল। মুস্তফা বললেন, পর্যাপ্ত জায়গা থাকলে দুইবোন হয়ত এখন খুশিতে নেচে উঠত।

উদ্ধারকারীরা হিসেব করে দেখলেন, তাদের অবস্থান থেকে দুই বোন ৬ ফুট দূরত্বে আছে। কিন্তু উদ্ধারকারী দলের প্রধান সতর্ক করে দিয়ে বললেন, এখানে কোন সুড়ঙ্গ খোড়া যাবে না৷ আমাদের সামান্য ভুলে তাদের উপর কংক্রিটের স্তুপ ভেঙ্গে পড়তে পারে।

অদূরে থাকা একটা বুলডোজার খুব সাবধানে নিয়ে আসা হল। বুলডোজারে শিকল বেঁধে ধ্বংসস্তুপের শক্ত প্রাচীর গুলোকে উপরের দিকে টেনে ধরা হল যাতে সেগুলো ভেঙে পড়তে না পারে। এরপর সাবধানে সুড়ঙ্গ খোড়া শুরু হল।

‘মেয়েরা, তোমাদের জন্য খুব দ্রুত আমরা কম্বল পাঠাচ্ছি’, বললেন মুস্তফা। ভেতর থেকে জবাব এল, ‘আমাদের নিয়ে দুশ্চিন্তা করবেন না, আমাদের ঠান্ডা এবং ক্লান্তি লাগছে না।’

মুস্তফা সহকর্মীদের বললেন, মার্ভ দুশ্চিন্তায় আছে আমরা তাদেরকে উদ্ধার করতে পারব কিনা।  এখন রাত সাড়ে আটটা এবং প্রচন্ড ঠান্ডা। এতটাই ঠান্ডা যে এই অঞ্চলের মানুষ অনেক বছর মনে রাখবে।

উদ্ধারকারী দল সাবধানী হাতে ধীরে ধীরে সুড়ঙ্গ খোড়ার কাজ চালিয়ে যাচ্ছেন। ঘন্টাখানেক এভাবে কাজ চলার পর হটাৎ খুব জোরে পুরো জায়গাটা কাঁপতে শুরু করল। যা ছিল ভূমিকম্প পরবর্তী একটি শক্তিশালী আফটার শক। উদ্ধারকারী দল সুড়ঙ্গ খোড়ার কাজ ফেলে দ্রুত সেখান থেকে সরে গেলেন। কারণ তারা জানেন, যেকোন সময় ধ্বংসস্তূপ আবারো ভেঙ্গে পড়তে পারে।

৩০ মিনিট পর মুস্তফা এবং আরও তিনজন উদ্ধারকর্মী আবার তাদের সুড়ঙ্গ খোঁড়ার জায়গায় ফিরে গেলেন।

‘ভয় পেয়োনা। বিশ্বাস করো আমাকে, আমরা তোমাদেরকে রেখে যাবো না। আমি তোমদেরকে বের করে আনব এবং তোমরা আমাদের জন্য একটা সুন্দর দুপুরের খাবার রান্না করে আনবে।’- চিৎকার করে বললেন মুস্তফা।

ধারণা করা হচ্ছিল, তারা নিশ্চয়ই ভেবেছে তাদেরকে মৃত্যুর প্রতিক্ষায় রেখে উদ্ধারকর্মীরা চলে গেছে।

মধ্যেরাতে কিছুক্ষণের জন্য খোঁড়া বন্ধ রাখা হল। উদ্ধারকর্মীরা দুইদিন যাবত ঘুমাননি। অন্যরা ঠান্ডা থেকে বাঁচার জন্য পাশে ছোট্ট একটু আগুন জ্বাললো। এমন সময় পাওয়ার কেটে আলো চলে গেলো। চারদিকে শুধু অন্ধকার।

উদ্ধারকর্মীরা আইরিমদের অবস্থান পর্যন্ত ছোট্ট একটি গর্ত খুঁড়তে সক্ষম হলেন। মুস্তফা তার হেলমেটের টর্চ জ্বেলে সুড়ঙ্গে ধরলেন যাতে মেয়েরা আলো দেখতে পায়।

‘মার্ভ! আইরিম! তোমরা কি আলো দেখতে পাচ্ছে? ওকে, পারফেক্ট। এখন আমি তোমাদের কাছে একটা ক্যামেরা পাঠাবো, যখন ক্যামেরাটা পাবে আমাকে বলবে, আমি বলে দেবো তোমাকে কি করতে হবে।’- এভাবেই কথোপকথনের মাধ্যমে চলতে লাগলো উদ্ধারকাজ।

মুহূর্তটা সকলের জন্য ছিল আনন্দের। উদ্ধারকারী দলের একজন সদস্য নাইটভিশন ক্যামেরাটিকে একটি মনিটরের সাথে যুক্ত করতেই সকলে মার্ভ এবং আইরিমকে দেখতে পেল।

‘তুমি খুবই সুন্দর! বেশি নড়চড়া করবে না। ক্যামেরাটা অন্যদিকে ঘেরাও যাতে মার্ভকে আমরা ভালোভাবে দেখতে পাই।’

মনিটরে সকলেই আইরিমের মুখে হাসি দেখতে পেলেন। এবং দেখা গেল তাদের চারপাশে বেশ জায়গা আছে। কংক্রিটের টুকটোগুলো তাদের একেবারে শরীরের উপরে উঠে নেই।

সকলের চেহারায় স্বস্তির চিহ্ন দেখা গেল। তারা এখন নিশ্চিত যে সুড়ঙ্গটা আরেকটু বড় করলেই আইরিমকে নিরাপদে বের করে আনা সম্ভব হবে। কিন্তু তখনি উদ্ধারকারীরা চিন্তিত হয়ে পড়লেন, মার্ভ বলছে, সে শীত অনুভব করছে এবং তার পায়ের উপরে ভারি কিছু আটকে আছে।

উপস্থিত স্বাস্থ কুর্মীরা ভীত হয়ে পড়লেন, মার্ভের পা কি গ্যাংগ্রিনে আক্রান্ত হয়েছে নাকি এটা হাইপোথার্মিয়ার প্রাথমিক লক্ষণ!

তখন ভোর পাঁচটা! সুড়ঙ্গটা উদ্ধারকারী দলের সবথেকে স্লিম সদস্যের ভিতরে যাওয়ার মত যথেষ্ট পরিধি তৈরি হল। কয়েক মুহুর্ত পর তিনি সুড়ঙ্গে প্রবেশ করলেন এবং আইরিমের হাত ধরে ফেললেন।

আইরিম উদ্ধারকর্মীকে জানালো, পাশের তাদের মায়ের মৃতদেহ পঁচে যাচ্ছে, তাদের নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে। উদ্ধারকারীরা দেখলেন, মেয়ে দুটি দুইদিন ধরে তাদের মায়ের মৃতদেহের পাশে শুয়ে আছে।

কি নির্মম! জীবনের এমন একটা মুহুর্ত যখন কেউ তার মায়ের পাশে থাকতে চায় না! উপস্থিত সবাইকে এই নিষ্ঠুর জীবনের দিকটি মুহুর্তের জন্য দেখিয়ে গেলো।

হাসান সকলকে মার্ভ এবং আইরিমের ছবি দেখালো। বিয়ের অনুষ্ঠানে আসা পার্টি ড্রেস পরা দুটি মেয়ের মুখে বেঁচে থাকার আনন্দের হাসি।

তখন ভোর ৬:৩০ মিনিট। উদ্ধারকর্মীরা প্রথমে আইরিমকে ধ্বংসস্তূপ থেকে বের করে নিয়ে আসলেন।

‘আল্লাহ আপনাদেরকে প্রতিদান দেবেন, প্লিজ আমার বোনকে বের করে নিয়ে আসেন’…  বের হয়ে আসার পর প্রথমেই আইরিম উদ্ধারকর্মীদের কাছে এভাবে মিনতি করতে লাগল। হাসান ভরসা দিলেন, তার বোনকে কয়েক মিনিটের মধ্যেই বের করে আনবেন।

মার্ভকে বের করতে আরও ৩০ মিনিট সময় লাগল। তার পায়ের উপর থেকে প্রথমেই কংক্রিটের ভারি অংশটা সরাতে হল উদ্ধারকর্মীদের। অবশেষে উদ্ধারকর্মীরা সফলতার সাথে দুটি জীবন বাঁচাতে পারলেন।

মার্ভকে যখন ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হল সকলেই আনন্দে চিল্লাতে থাকল। তীব্র ব্যথায় মার্ভের কান্নার সাথে সাথে শোনা গেল সে বলছে, ‘আমি সত্যিই বেঁচে আছি!!’

‘হ্যাঁ লক্ষীটি তুমি বেঁচে আছ।’- মুস্তফা হাসিমুখে স্বান্ত্বনা দিলেন তাকে।

সারারাত উদ্ধারকর্মীদের পাশে অপেক্ষায় থাকা মার্ভ এবং আইরিমের বন্ধুরা আনন্দে কাঁদতে থাকল। ‘মার্ভ!  আইরিম!  ভয় পেয়োনা, আমরা এখানে।’- তারা মার্ভ এবং আইরিমকে সান্ত্বনা দিল।

অপেক্ষারত একটি এম্বুলেন্স থেকে স্বাস্থ্যকর্মীরা দুইবোনকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে অস্থায়ী হাসপাতালের দিকে নিয়ে গেলেন।

একটি আনন্দদায়ক মুহুর্তের পর উদ্ধারকর্মীরা আবারো সকলকে শব্দ করতে নিষেধ করলেন। শেষবারের মত তারা পরীক্ষা করে দেখতে চান, এই বিধ্বস্ত ভবনের নিয়ে আর কেউ জীবিত আছে কিনা।

‘কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? সাড়া দিন। যদি সাড়া দিতে না পারেন প্লিজ মাটিতে আঘাত করার চেষ্টা করুন।’…. এরপর কয়েক মুহুর্ত। উদ্ধারকর্মীরা এই ভবনটি থেকে অন্য একটি বিধ্বস্ত ভবনের দিকে এগিয়ে যেতে থাকলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: তুরষ্কভুমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১০ হাজার ৯০৬ টাকা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বিটিভিতে তারেক রহমানের নির্বাচনী ভাষণ ৯ ফেব্রুয়ারি, আবেদন করেনি অন্যদল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বুধবার ‘তাণ্ডব’সহ টিএসসিতে যতো ছবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহে তারেক রহমানকে নিয়ে ২৯টি ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ বিএনপির

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বাড়ছে কমছে স্বর্ণ ও রুপার দাম, কী হতে পারে সামনে?

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT