চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুখের গড়ন অনুযায়ী যেভাবে টিপ নির্বাচন করবেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ২৯, মে ২০২৪
লাইফস্টাইল
A A
মুখের গড়ন অনুযায়ী সুন্দর টিপ নির্বাচন করার উপায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঙালী মেয়েদের যেমন শাড়ির প্রতি ভালোবাসা আছে তেমনই টিপের সাথেও আছে তাদের হৃদয়ের সম্পর্ক। বাসা থেকে সাজগোজ করে বের হন তখন কপালে টিপ না থাকলে মনে হয় সাজ এখনও বাকি।

তবে আমাদের সবার মুখের গঠন যেমন একেক রকম। সেই ক্ষেত্রে আমাদেরও একেক ধরণের টিপে মানাবে। আপনার মুখের সঙ্গে কোন টিপটি সবচেয়ে ভাল যাবে, সেটা আগে বুঝতে হবে। সবচেয়ে ভাল হয় যদি মুখের আকৃতি অনুযায়ী টিপ পরতে পারেন।

ডিম্বাকৃতি মুখ
আপনার মুখ যদি ডিম্বাকৃতি হয়, সে ক্ষেত্রে কিন্তু গোল টিপ পরতে পারেন। শাড়ির সঙ্গে তো বটেই, সালোয়ার-কামিজ কিংবা জিন্‌সের সাথেও পরতে পারেন এই ধরনের টিপ। ভাল দেখাবে। তবে ভুলেও লম্বা কোনও টিপ পরবেন না। ডিম্বাকৃতি হলে মুখের গড়ন একটু লম্বা হয়। সে ক্ষেত্রে লম্বা টিপ পরলে দেখতে ভাল লাগবে না। ছোট টিপ পরতে না চাইলে, একটু বড় মাপের টিপ পরতে পারেন।

Banglabid

গোল মুখের জন্য
অনেকেরই মুখের গড়ন গোলাকার। আপনার মুখের আকৃতি যদি এমন হয়ে থাকে, সে ক্ষেত্রে ভুল করেও বড় মাপের কোনও টিপ পরবেন না। বরং একটু লম্বাটে টিপ পরতে পারেন। মুখ সরু দেখাবে। তবে যদি একান্তই গোল টিপ পরতে চান, সে ক্ষেত্রে একেবারে ছোট মাপের গোল টিপ পরতে পারেন। তবে এই রকম মুখের সঙ্গে লম্বাটে টিপ সবচেয়ে ভাল যাবে।

চৌকো মুখের জন্য
মুখের গড়ন যদি হয় চৌকো, তা হলে আবার লম্বাটে নয়, বরং গোল টিপ-ই বেশি ভাল লাগবে। তবে টিপের আকার যেন বড় না হয়। তাতে মুখ আবার বেশি বড় দেখাবে। তবে খুব ছোট যেন না হয়। মাঝারি মাপের টিপ পরুন। এতে দেখতে ভাল লাগবে। আবার মুখের আকৃতিও স্বাভাবিকের তুলনায় বেশি দেখাবে না। দু’দিকই রক্ষা হবে।

পান পাতার মতো মুখ
মুখের আকৃতি পান পাতার মতো হলে ছোট গোল টিপ পরলে দেখতে বেশি ভাল লাগবে। শাড়ির সঙ্গে অনেকেই বড় টিপ পরতে ভালবাসেন। এই আকৃতির মুখের সঙ্গে বড় টিপ কিন্তু একেবারেই যাবে না। এই ধরনের মুখের সঙ্গে বড় টিপ পরলে কপাল খুব বড় লাগে। চাইলে ছোট পাথরের টিপও পরতে পারেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিপ নির্বাচনমুখের গঠনসাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রায় ২ কেজি স্বর্ণসহ কেবিন ক্রু গ্রেপ্তার

পরবর্তী

এডিএইচডি রোগে আক্রান্ত ফাহাদ ফাসিল

পরবর্তী
আনন্দিত ব্যক্তি বসার সোফায়, সবুজ প্রকৃতির পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

এডিএইচডি রোগে আক্রান্ত ফাহাদ ফাসিল

বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমেরিকার সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নেই, শাহিনকে ফেরাতে চলবে কূটনৈতিক তৎপরতা

সর্বশেষ

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT