চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বময় সংগীত ছড়িয়ে দেয়ার স্বপ্ন দেখেন সাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ১১, জুলাই ২০২০
বিনোদন
A A

সংগীত পরিচালক হিসেবে ইতোমধ্যে চলচ্চিত্র, অডিও অ্যালবাম এবং স্টেজ প্রোগ্রামে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন সাজ আহমেদ শাহরিয়ার। শিগগির নতুন একটি সংগীত পরিচালনা নিয়ে আসছেন তিনি।

কোভিড-১৯ নিয়ে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পন্ন করেছেন সাজ আহমেদ শাহরিয়ার। তিনি জানান, এটির মিউজিকের কাজ করা হয়েছে হলিউডের বিখ্যাত ‘ইন্ট ওয়েস্ট স্টুডিওতে’। আর এই ব্যাকগ্রাউন্ড মিউজিক তিনি আগামি গ্র্যামি অ্যাওয়ার্ডে জমা দেবেন বলেও জানান।

সাজ বলেন, এই পৃথিবী থেকে অনেক মানুষ চলে যাচ্ছে। আমিও হয়তো একদিন চলে যাব। কিন্তু চলে যাবার আগে আমার সৃষ্টিকর্ম সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। আর এই কারণে কোভিড-১৯ নিয়ে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আগামি গ্র্যামি অ্যাওয়ার্ডে জমা দিতে যাচ্ছি।

সাজ আহমেদ শাহরিয়ারের প্রথম একক অ্যালবাম ‘বাংলা একজোটিকা’। অ্যালবামটি একইদিনে রিলিজ হয় বিশ্বের ৪০টি দেশে। অ্যাপল আই টিউনস থেকে তার এ অ্যালবামটি প্রকাশিত হয়। ‘বাংলা একজোটিকা’ অ্যালবামের ‘কত না ভেবেছি আকাশ ছুঁবো’, ‘ঘুম ঘুম রাত’ গান দুটি বেশ জনপ্রিয়তা পায়।

২০১২ সালে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। ছবিতে জনপ্রিয় শিল্পী আগুনের কণ্ঠে ‘পানসুপারী’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেন সাজ আহমেদ। ‘জোনাকীর আলো’ ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকও তার করা। এরপর ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’ছবির সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্র্যামিসংগীতসাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘জিরো ওয়েস্ট’ ব্যবস্থাপনা জলবায়ু মোকাবিলায় কার্যকর হতে পারে

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে পাঞ্জাবে কৃষকদের র‍্যালি

জুলাই ১৪, ২০২৬

রাজধানীর ড্রেনে কী নেই? লেপ-তোশক-বালিশও উদ্ধার

জুলাই ১৪, ২০২৬

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT