চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে বুঝবেন আপনি যমজ সন্তান সম্ভবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৪
লাইফস্টাইল
A A
যমজ সন্তানের সঙ্গে বাবা-মা ও বোনের প্রেমময় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নববিবাহিত সচেতন দম্পতিদের অনেকে বিয়ের  পর থেকে পরিবার পরিকল্পনা পদ্ধতি  গ্রহণ করেন। এতে করে অনেক সময় বেশি দেরীতে সন্তান নেওয়া হয়ে যায়।  নারীদের বেশি বয়সে সন্তান ধারণের ক্ষেত্রে বেশ কিছু শারীরিক সমস্যা দেখা যায়। অনেককেই সন্তানধারণের জন্য আইভিএফ পদ্ধতির সাহায্য নিতে হয়।

আইভিএফ পদ্ধতিতে অনেক সময় মা একের অধিক সন্তান ধারণ করেন। তাই অনেকের ভিতর এমন ধারনার সৃষ্টি হয়, আইভিএফ পদ্ধতি মানেই যমজ সন্তান। কিন্তু এমন কিছু লক্ষণ থাকে যা থেকে বুঝা যায় দম্পতিরা যমজ সন্তানের বাবা-মা হবেন কিনা।

যেসব কারণ লক্ষ্য করবেন:

১) পরিবারে কোনও যমজ থাকলে, আপনারও যমজ হতে পারে। অনেক নারীর গর্ভাশয়ে দুই বা তার বেশি সংখ্যক ডিম্বাণু উৎপাদন হয়। একে বলে হাইপার ওভিউলেশন। এই প্রবণতা মেয়েদের মধ্যে মায়ের ডিএনএ থেকে আসতে পারে। এমন ক্ষেত্রে যমজ সন্তান জন্মানোর সম্ভাবনা থাকে।

২) বেশি বয়সে সন্তানধারণ করলে যমজ সন্তান জন্মের সম্ভাবনা বাড়ে। বিশেষ করে মায়ের বয়স যদি ৩৫ থেকে ৪০ বছর হয়। মেয়েরা যত রজোনিবৃত্তির দিকে এগিয়ে যান, ততই তাদের শরীরে কিছু হরমোনের ভারসাম্য নষ্ট হতে শুরু করে। এতেই বাড়ে যমজ সন্তান হওয়ার সম্ভাবনা।

৩) বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে ওবেসিটির সমস্যা থাকলেও যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বিশেষত যাদের বডি মাস ইনডেস্ক (বিএমআই) ৩০-এর উপর, তাদের যমজ সন্তান হতে পারে।

৪) খুব বেশি লম্বা মেয়েদের যমজ হওয়ার সম্ভাবনা বেশি। মেয়েদের গড় উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। ২০০৬ সালের একটি সমীক্ষা বলছে, ১২৯ জন নারী, যাদের যমজ সন্তান হয়েছে, তাদের সকলেরই উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চির কাছাকাছি ছিল। গবেষকদের মতে, উচ্চতার জন্য দায়ী কিছু হরমোন যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়।

৫) ২০১৮ সালে আমেরিকার জন্মহারের সমীক্ষা অনুযায়ী, গায়ের রং চাপা হলে যমজ সন্তানধারণের সম্ভাবনা বেশি থাকে।

ট্যাগ: বুঝার উপায়যমজ সন্তানসম্ভাবনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একমাত্র ক্যাফেটেরিয়া অচল

পরবর্তী

অস্কার থেকে এবারও কি খালি হাতে ফিরবেন নোলান?

পরবর্তী
নোলানসহ বিভিন্ন ব্যক্তির ছবি, আকাশে অন্ধকার মেঘের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার থেকে এবারও কি খালি হাতে ফিরবেন নোলান?

বাংলাদেশ ও ভারতের সীমান্তে যৌথ টহল সম্মেলন, শান্তি ও নিরাপত্তা আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামাতে যৌথ টহলে সম্মত বিজিবি-বিএসএফ

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT