জনপদ

বহুতল ভবনের লিফটের খালি জায়গার নিচে পড়ে গৃহবধূর মৃত্যু

বহুতল ভবনের নিচে পড়ে গৃহবধূর মৃত্যু, ঘটনাস্থল থেকে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বহুতল ভবনের নিচে পড়ে গৃহবধূর মৃত্যু, আশপাশের এলাকা ও ভবনের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লক্ষ্মীপুরে বন্যায় আটকা স্বজনদের দেখতে এসে অসাবধানতায় একটি ৭ তলা ভবনের লিফটের খালি জায়গার নিচে পড়ে বিবি কুলছুম (৩১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাত প্রায় ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকার সাফওয়ান টাওয়ার নামে একটি ভবনে দুর্ঘটনাটি ঘটে। নিহত কুলছুম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ছয়ানী গ্রামের মো. রুবেলের স্ত্রী।

নিহতের পরিবার জানায়, কুলছুম স্বজনদের দেখতে আত্মীয়দের বাসায় ওই ভবনে আসেন। ওই সময় তিনি ভবনের ৭ তলায় উঠে অসাবধানতায় লিফটের খালি জায়গায় পা রাখলে তাৎক্ষণিক নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর যখম হন। এ সময় স্বজনরা দ্রুত তাকে স্থানীয় এসএমকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন খবরটি নিশ্চিত করেছেন।

বিষয়:গৃহবধূ’র মৃত্যু লক্ষ্মীপুর লিফট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…