আন্তর্জাতিক

মাঝ আকাশে উড়ন্ত বেলুনে আগুন: ঝাপ দিলেন আরোহীরা

নিহত ২

উড়ন্ত বেলুনটি পাহাড়ের পেছনে আকাশে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড়ের পেছনে আকাশে উড়ন্ত রঙিন বেলুন, শান্ত পরিবেশে দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেক্সিকো সিটির কাছে বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থানের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী গ্যাস বেলুনে আগুন ধরে দু’জন মারা গেছে। আকাশে থাকা অবস্থায় আগুন ধরার পর আরোহীরা বেলুন থেকে লাফ দিয়েছিল বলে জানিয়েছে আঞ্চলিক সরকার।

শনিবারের এ ঘটনায় একটি শিশুও আগুনে পুড়ে মারা গেছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, সম্পূর্ণ পরিষ্কার আকাশে উড়তে থাকা একটি বেলুনে হঠাৎ আগুন ধরে যায়।

উড়ন্ত বেলুনে আগুনের ঘটনা, আকাশে উড়ন্ত অবস্থায় ধোঁয়া উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেখানে বেশ কিছু ট্যুর অপারেটর প্রতিষ্ঠান মেক্সিকো সিটির প্রায় ৪৫ মাইল (৭০ কিলোমিটার) উত্তর-পূর্বে টিওটিহুয়াকানের উপর দিয়ে বেলুন ফ্লাইট অফার করে, যার জন্য তারা শুভেচ্ছা মূল্য রাখে প্রায় ১৫০ ডলার।

সূর্য ও চাঁদের পিরামিড এবং এর অ্যাভিনিউ অফ দ্য ডেডসহ, টিওটিহুয়াকান মেক্সিকোর একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। প্রাক-কলম্বিয়ান যুগের একটি টিকে থাকা স্মৃতিস্তম্ভ রয়েছে এখানে।

বিষয়:গ্যাস বেলুন বেলুন মেক্সিকো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…