চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলছে বাম জোটের হরতাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ পূর্বাহ্ণ ২৫, আগস্ট ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
চলমান হরতালের সময় বাম জোটের সমর্থকদের রাস্তায় বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি তেল, সার, খাদ্যসহ নিত্যপণ্যের দাম, পরিবহণ ভাড়া কমানোর দাবিতে এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পুরানা পল্টন মোড়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করতে থাকেন জোটের নেতাকর্মীরা।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা হরতাল পালন করছি। কোথাও থেকে বাধা দেওয়ার খবর পাইনি।

Banglabid

রাজধানীতে মূলত পল্টন থেকে কাঁটাবন পর্যন্ত এলাকায় ছোট ছোট মিছিলের মধ্য দিয়ে বাম জোটের এই কর্মসূচি চলছে। নগরীর অন্যান্য এলাকায় হারতালকারীদের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি।

বাম গণতান্ত্রিক জোট জানিয়েছে, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও মরদেহ বহনকারী গাড়ি, গণমাধ্যমের গাড়ি, ওষুধের দোকান ও খাবার হোটেল হরতালের আওতার বাইরে থাকবে।

তবে রাজধানীর সব সড়কেই দেখা গেছে অফিসগামী যাত্রীদের স্বাভাবিক চাপ। গণপরিবহণের পাশাপাশি ব্যক্তিগত গাড়িও চলছে অন্যদিনের মত।

Reneta

হরতালের কারণে পল্টন, পলাশী, শাহবাগ মোড়ে বাড়তি পুলিশ সদস্য দেখা গেছে, যা অন্যদিন থাকত না।

বৃহস্পতিবার সকাল ৭টার দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হরতালের সমর্থনে মিছিল নিয়ে শাহবাগ এলাকা দিয়ে ঘুরে আজিজ সুপার মার্কেটের দিকে চলে যায়।

রমনা বিভাগের পুলিশের সহকারী কমিশনার (পেট্রোল) বাহাউদ্দিন বলেন, স্বাভাবিকভাবে সবকিছু চলছে। গাড়ি, মানুষের চলাচল স্বাভাবিক আর পরিস্থিতি শান্তিপূর্ণ।

এর আগে, হরতালের সমর্থনে গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, সভা-সমাবেশ এবং গণসংযোগ করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। এ সময় তারা বলেন, ‘দাম কমাও, জীবন বাঁচাও’ দাবিতে এ হরতাল সফল করার মধ্য দিয়ে দেশবাসী দুঃশাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করবে। তারা বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধেরও দাবি জানান। বাম গণতান্ত্রিক জোট ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে হরতালে সমর্থন এবং কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাম জোটের হরতাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্সা-ম্যানসিটি ম্যাচে মানবতার জয়

পরবর্তী

স্বাধীনতা দিবসে ইউক্রেনে রকেট হামলায় নিহত ২২

পরবর্তী
ইউক্রেনে রকেট হামলার পর ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত বাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা দিবসে ইউক্রেনে রকেট হামলায় নিহত ২২

এশিয়া কাপ ২০২২ জন্য পাকিস্তান ক্রিকেট দল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের মূলপর্বে ভারত-পাকিস্তানের গ্রুপে হংকং

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT