চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১১ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০২৪
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, অভিবাসী সমস্যা সমাধানের আশ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপে অনথিভুক্ত অভিবাসীদের সব সমস্যা তিন বছরের মধ্যে সমাধান করা হবে বলে জানিয়েছেন মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান।

সোমবার ২৯ এপ্রিল রাতে অনুষ্ঠিত মন্ত্রীদের পাবলিক ফোরাম ‘আহা’-এর তৃতীয় অধিবেশনে,মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান এসব কথা বলেন।

মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালদ্বীপে প্রচুর পরিমাণে অনথিভুক্ত অভিবাসী রয়েছে, যাদের সঠিক সংখ্যা অজানা। সেই জন্য সরকার আগামী এক বছরের মধ্যে মালদ্বীপে বসবাসকারী সমস্ত অভিবাসীদের চিহ্নিত করার জন্য কাজ করছে। বিশেষ করে অভিবাসী শ্রমিকরা যারা অদক্ষ শ্রম বিভাগের আওতায় আছে। আমরা তাদের উভয় হাতের আঙুলের ছাপ নেব, তাদের ছবি তুলব এবং আমাদের ওয়ার্ক পারমিটের রেকর্ডের সাথে মিলিয়ে দেখবো।

Banglabid

আলী ইহুসান বলেন, যারা সরকারি রেকর্ডে নেই সেই অভিবাসীদের তথ্য রেকর্ড করা হবে। সরকার অনথিভুক্ত অভিবাসীদের চিহ্নিত করবে এবং সমস্ত অভিবাসীদের তথ্য সিস্টেমে প্রবেশ করাবে। আগামী এক মাসের মধ্যে সব আবাসিক দ্বীপে কাজ শুরু করা হবে।

তিনি বলেন, দ্বিতীয় ধাপে অনথিভুক্ত শ্রমিকদের নিয়মিত করা হবে এবং তৃতীয় ধাপে, আমরা তাদের সুযোগ দেব যাদের কোনো ভাবেই শনাক্ত করা যাচ্ছে না, বা যারা আইনের গুরুতর লঙ্ঘন করছেন বা যারা পলাতক, যারা কোনো কোম্পানিতে মালিকের অধিনে কাজ করছেন না। অবৈধভাবে যারা মালদ্বীপে বসবাস করছে এবং দেশে টাকা পাঠাচ্ছে আমরা এই ধরনের লোকদের নিয়মিত হওয়ার সুযোগ দেব।

মন্ত্রী ইহুসান বলেন, যারা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। সরকার বিদেশি দূতাবাসগুলোর সাথে নথি তৈরি করতে এবং কোনও প্রকার শনাক্তকরণ ছাড়াই অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য সরকার সহযোগিতা করবে।

Reneta

ইহুসান বলেন, সরকার তিন বছরের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা করছে। তিনি এক মাসের মধ্যে অভিবাসীদের নিয়োগের জন্য একটি সম্পূর্ণ আইটি-নির্ভর ব্যবস্থা স্থাপনের জন্য একটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথাও ঘোষণা করে। এটি অভিবাসীদের ব্যবস্থাপনাকে আরও সহজ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসীআলী ইহুসানমালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রীসমস্যা সমাধান
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT