চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা দুর্গা আসছে শান্তির বার্তা নিয়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২১ পূর্বাহ্ন ২০, অক্টোবর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, দেশে যারা একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, সেই পরিস্থিতিকে শান্ত করার জন্য শান্তির বার্তা নিয়ে মা দুর্গা আসছে। 

বৃহস্পতিবার ১৯ অক্টোবর রাতে খামার বাড়িতে শারদীয় দুর্গোৎসব ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশে যে অশান্তি বিরাজ করছে, এই দেশে যারা একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, সেই পরিস্থিতিকে শান্ত করার জন্য মা দুর্গা আসছে। আমাদের যে অস্থির পরিবেশ, অনেকে অনেক রকম হুমকি-ধমকি দিচ্ছে সেটা বাদ দিয়ে মা দুর্গার আশীর্বাদে বাংলাদেশ একটি শান্তির বাংলাদেশ তিনি করে দেবেন। যেখানে সবার শান্তিতে থাকার পরিবেশ সৃষ্টি করে দেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পেছনে ফিরে গেলে আপনারা দেখবেন আগে কিন্তু হিন্দু-মুসলমান মিলে এই আমাদের বাঙালি সমাজে সম্প্রীতি ছিল। তখন হিন্দুদের পূজায়, মুসলমানদের ঈদে আমরা সবাই সবার উৎসবে যেতাম। সবাই সবার আনন্দে ভাগীদার হতাম। মাঝখানে যখন আমাদের সরকার ক্ষমতায় আসলো না, তখন আমাদের এই চর্চার, এই সংস্কৃতিটা হারিয়ে ফেলেছিলাম। আবারও ক্ষমতায় এসে বঙ্গবন্ধুকন্যা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে কাজ করছেন। হিন্দু, বৌদ্ধ, মুসলমান সবাই মিলে বাংলাদেশ, সবাই মিলে ভাই, সেই চেতনা তিনি আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, পূজামণ্ডপে গত কয়েক বছর যেহেতু কিছু ঘটনা ঘটেছে, পূজার শেষে কিংবা শুরুতে, এজন্য আমরা স্থায়ী আনসার দিয়েছি, পুলিশ থাকবে, সবাই থাকবে। পূজামণ্ডপে চারদিকে যেন সিসি ক্যামেরা থাকে এবং পর্যাপ্ত স্বেচ্ছাসেবক থাকে, প্রতিটি মণ্ডপের পক্ষ থেকে সেটি করা হয়েছে। কোন ধরনের নাশকতা যাতে না হয় আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: মানুষ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ পছন্দ করে না। দেশের মানুষ জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে আশ্রয় প্রশ্রয় দেয়নি। সমাবেশের নামে বিএনপি যতই এগুলো করবে ততই তলিয়ে যাবে। ততই তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবে।

Reneta

সনাতন সমাজ কল্যাণ সংঘের সভাপতি ও কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

শারদীয় দুর্গোৎসব ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাতন সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক স্বপন কুমার মজুমদার।

ট্যাগ: দুর্গা পূজাস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি ২, ২০২৬

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি ২, ২০২৬

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি ১, ২০২৬

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT