বাংলাদেশ

তত্ত্বাবধায়ক সরকার গঠন পার্লামেন্টের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার গঠন পার্লামেন্টের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়টি পার্লামেন্টের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পার্লামেন্টে বিষয়টি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সচিবালয়ের এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসব কথা বলেন।

জুলাই সনদের নোট অব ডিসেন্টের বিষয়ে বিরোধী দল কোনো পরিবর্তন আনতে চাইলে আলোচনার সুযোগ রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এজন্য তাদের আলোচনায় আসতে হবে বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ১০ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এটি বিএনপির প্রস্তাব ছিল।

বিষয়:জুলাই সনদতত্ত্বাবধায়ক সরকারপার্লামেন্টসালাহউদ্দিন আহমদস্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…