জনগণের কাছে ক্ষমা চেয়ে বিএনপিকে নির্বাচনে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের কাছে ক্ষমা চেয়ে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, বিএনপির অগ্নিসন্ত্রাস দেশের জনগণ ভুলে নাই। জনগণের কাছে ক্ষমা চেয়ে বিএনপিকে নির্বাচনে আসতে হবে।
রোববার (১৫ অক্টোবর) ফার্মগেট ফুটওভার ব্রিজের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি আবারো সন্ত্রাসী কার্যক্রম শুরু করলে জবাব দেবে আইনশৃঙ্খলা বাহিনী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন:জঙ্গিবাদ, অগ্নি সন্ত্রাস করে ক্ষমতায় যাওয়ার কোন উপায় নাই। ক্ষমতায় আসতে হলে নির্বাচনের মাধ্যমেই আসতে হবে। বিগত দিনে যারা অগ্নিসন্ত্রাস করেছে জাতির কাছে তাদের ক্ষমা চেয়ে নির্বাচনে আসা উচিত।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






