চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউটিউবার মিস্টারবিস্টের যে ছবিতে বলিউডে তোলপাড়!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৭ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশি সাংবাদিক ও ইউটিউবারের সঙ্গে চারজন ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে জনপ্রিয় ইউটিউবার মিস্টারবিস্ট (জিমি ডোনাল্ডসন) সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে এমন একটি ছবি শেয়ার করেছেন যা ভারতীয় ভক্তদের মধ্যে তোলপাড় ফেলে দিয়েছে!

ছবিতে দেখা যাচ্ছে, সৌদি আরবের এক সম্মেলনে বলিউডের তিন কিংবদন্তী শাহরুখ খান, সালমান খান এবং আমির খানের সঙ্গে দাঁড়িয়ে আছেন মিস্টারবিস্ট। ছবিতে তিনি শাহরুখ ও সালমানের মাঝখানে দাঁড়িয়ে, দু’জনের কাঁধে হাত রেখে হাসিমুখে পোজ দিয়েছেন। খানেরাও ছিলেন দারুণ স্টাইলিশ ফরমাল পোশাকে।

ছবির ক্যাপশনে মিস্টারবিস্ট লিখেন, “হে ইন্ডিয়া, আমরা কি সবাই একসঙ্গে কিছু করব?”

আর এই ক্যাপশনই ভক্তদের মনে জন্ম দিয়েছে সম্ভাব্য এক বিশাল কোলাবরেশনের ইঙ্গিত! এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে। মিস্টারবিস্ট কি এবার বলিউডের তিন খানকে নিয়ে কোনো ইউটিউব প্রজেক্ট বা প্রচারণা শুরু করতে যাচ্ছেন?

২০১২ সালে ইউটিউব ক্যারিয়ার শুরু করা মিস্টারবিস্ট ২০১৭ সালে “কাউন্টিং টু ১০০, ০০০” ভিডিওর মাধ্যমে প্রথম ভাইরাল হন। বর্তমানে তার ইউটিউব সাবস্ক্রাইবার সংখ্যা ৪০০ মিলিয়নেরও বেশি, যা তাকে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবারে পরিণত করেছে!

২০২২ সালে ফোর্বস ম্যাগাজিন তাকে সর্বোচ্চ আয় করা ইউটিউবার হিসেবে তালিকাভুক্ত করে, যার আনুমানিক সম্পদ ৫০০ মিলিয়ন ডলার! ২০২৪ সালের জুনে তিনি ভারতীয় মিউজিক চ্যানেল টি-সিরিজকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবড ইউটিউব চ্যানেল হিসেবে রেকর্ড গড়েন।

Reneta

গত বছর মিস্টারবিস্ট ভারত সফরেও আসেন। মুম্বাইয়ে ভক্তদের সঙ্গে দেখা করেন এবং তার চকোলেট ব্র্যান্ড উদ্বোধন করেন। সেই সফরে তার সঙ্গে ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর লোগান পল, কেএসআই এবং আইশোস্পিড, যারা তাদের প্রাইম হাইড্রেশন ড্রিংক প্রচার করেন।

তিন খানকে নিয়ে মিস্টারবিস্টের সাম্প্রতিক এই পোস্টের পর বিশ্বজুড়ে ভক্তরা এখন অপেক্ষায়- ইউটিউবের রাজা আর বলিউডের তিন রাজা কি একসঙ্গে কোনো ঐতিহাসিক প্রজেক্টে নামবেন? সেটা সময়েই বলে দেবে! ডিএনএ ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আমিরতিন খানথ্রি খানবলিউডমিস্টার বিস্টমিস্টারবিস্টসালমানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬

৯৬ দেশের বিরোধিতার পর যা বলল ফিফা

জুলাই ৩১, ২০২৬

রাজধানীর বাজারে সবজির দামে আগুন

জুলাই ৩১, ২০২৬

‘পায়ের ছাপ’ স্বপ্নের সীমানা জয়ের গল্প লিখলেন আয়েশা

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT