চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চকরিয়ার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৩:০১ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
অফিসে বসে ফোনে কথা বলছেন চকরিয়া থানার ওসি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম।

সম্প্রতি কক্সবাজারের এক স্থানীয় সাংবাদিককে চকরিয়া থানার ওসি তুলে নিয়ে নির্যাতন করেছেন বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী সাংবাদিক মনসুর আলম।

আজ সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আদেশ দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমার থেকে পণ্য আনার সময় সিটওয়েতে মিয়ানমার সরকারকে এবং নাফ নদী পার হওয়ার সময় আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে। সীমান্তের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে মিয়ানমার সরকারের পাশাপাশি উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে। এটি একটি বড় সমস্যা এবং তা সমাধানে সরকার কাজ করছে।

কক্সবাজারে অপহরণের প্রবণতা বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, দেশে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হয়েছে। যাদের মধ্যে অনেকে অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত। রোহিঙ্গাদের যত দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো যাবে, ততই আমাদের দেশের জন্য মঙ্গল। সরকার তাদের দ্রুত ফেরত পাঠানোর চেষ্টা করছে।

সভায় সশস্ত্র বাহিনী, পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কক্সবাজার জেলার দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ: ওসিকে প্রত্যাহারকক্সবাজারস্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্যালাতাসারাইয়ের বিরুদ্ধে পাল্টা মামলা করলেন মরিনহো

পরবর্তী

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ মার্চ

পরবর্তী
নির্বাচন ভবনের সামনে গাছের পাতা ও ফুল. Channel i News - চ্যানেল আই নিউজ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ মার্চ

জ্বালানি তেলের পাইপ থেকে তেল পড়ছে, বাংলাদেশে জ্বালানি মূল্য নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি তেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT