আন্তর্জাতিক

ভারী বৃষ্টিপাতে পরিস্থিতি ভয়াবহ, মুম্বাইয়ের সব স্কুলে ছুটি ঘোষণা

মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে স্কুলে ছাত্ররা জলমগ্ন রাস্তায় দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি-হিন্দুস্তান টাইমস

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৃষ্টিতে ভাসছে ভারতের মুম্বাই। অব্যহত বর্ষণের ফলে শহরের সব স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে মুম্বাই পুরনিগম কর্তৃৃপক্ষ। বিভিন্ন এলাকায় পানি জমে পরিস্থিতি ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর মুম্বাইয়ে ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করেছে।

সোমবার (১৮ আগস্ট) সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শহরের বহু জায়গায় জলাবদ্ধবতার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। ফলে নিত্যযাত্রীদের পড়তে হয়েছে ভোগান্তিতে। ভিলে পার্লে এলাকার ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে যান চলাচল স্থবির হয়ে পড়তে দেখা যায়। সিয়ন এলাকার গান্ধী মার্কেটে জলাবব্ধতা হয়েছে। আন্ধেরি সাবওয়ে ডুবে যাওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়।

কর্মকর্তা এবং যাত্রীদের বরাত দিয়ে পিটিআই জানায়, শহরের লোকাল ট্রেনগুলি ১৫ থেকে ২০ মিনিটের সিডিউল বিপর্যয়ে পড়েছে।

আইএমডির তথ্য অনুসারে, শহরে রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত ৯৯ মি.মি বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর অনুসারে, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৬টার মধ্যে শহরের পুর্বাঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। যেখানে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৬০.৫৭ মি.মি। শহরের পশ্চিমাঞ্চলে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৫২.৩০ মি.মি। মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা হ্রাস পাবে বলে জানিয়েছে আইএমডি।

শহরের বাসিন্দাদের যে কোনও সাহায্য বা তথ্যের জন্য হেল্পলাইন ১০০/১১২/১০৩ নম্বরে যোগাযোগ করারও পরামর্শ দিয়েছে মুম্বাই কতৃপক্ষ।

বৃষ্টির প্রভাব পড়েছে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরেও। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিমানের ‘বার্তা’দেখে তবেই যেন যাত্রীরা বাড়ি থেকে বের হোন। বিভিন্ন এলাকায় জল জমার কারণে বিমানবন্দরে পৌঁছতে প্রচুর সময় লাগছে। যাত্রীরা যেন হাতে যথেষ্ট সময় হাতে নিয়ে বের হন, এমন অনুরোধও করা হয়েছে বিমানবন্দরের তরফে।

বিষয়:বন্ধ ঘোষণা ভারী বৃষ্টিপাত মুম্বাই স্কুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…