চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজলুন্ডের ইতিহাস গড়া ম্যাচে জিতল ইউনাইটেড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ন ১৯, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

রেফারি ম্যাচ শুরুর বাঁশি বাজানোর ৩৭ সেকেন্ড পরই বল জালে জড়িয়ে দেন রাসমাস হজলুন্ড। আর তাতেই ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে টানা ছয় ম্যাচ গোল করার নজির গড়েন। ডেনিশ ফরোয়ার্ডের পরে সাত মিনিটের আবারো লক্ষ্যভেদ করেন। ২১ বর্ষী খেলোয়াড়ের জোড়া গোলে লুটন টাউনের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে রেড ডেভিলরা।

রোববার রাতের ম্যাচ জিতে ইউনাইটেড টেবিলের শীর্ষ চারের লড়াইয়ের কাছাকাছি চলে এসেছে। ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ক্লাবটি রয়েছে ষষ্ঠ স্থানে। সমান খেলায় ৪৯ ও ৪৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা এবং টটেনহ্যাম হটস্পার।

সবার উপরে থাকা লিভারপুলের ২৫ ম্যাচে পয়েন্ট ৫৭। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৫৫। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৫৩ পয়েন্ট নিয়ে তিনে আছে।

কেনিলওয়ার্থ রোডে খেলা শুরুর পর দর্শকরা নড়েচড়ে বসার আগেই বাঁ-পায়ের শটে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দেন হজলুন্ড। এরপর আলেজান্দ্রো গার্নাচোর কর্নার কিকে উড়ে আসা বলটিও তিনি নিশানাভেদে সক্ষম হন।

১৪ মিনিটে লুটন টাউনের হয়ে কার্লটন মরিস গোল করে ব্যবধান কমান। ম্যাচের বাকি সময়ে আর হয়নি লক্ষ্যভেদ। ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে এরিক টেন হাগের দল মাঠ ছাড়ে।

হজলুন্ড ইতালিয়ান ক্লাব আটলান্টা থেকে গত বছর ৭২ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে ইউনাইটেডে যোগ দেন। মাঠের পারফরম্যান্সে ইংলিশ জায়ান্টদের চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমে খেলার যোগ্যতা অর্জনের জন্য ভূমিকা রাখছেন।

Reneta

তরুণ ফুটবলারের প্রশংসায় কোচ টেন হাগ বলেন, ‘সে চাপের মধ্যে পারফর্ম করতে পারে। ইউনাইটেড স্ট্রাইকার হিসেবে এটি আপনার প্রয়োজনীয় দক্ষতা। আপনি এখন এটা দেখতে পাচ্ছেন। তার অনেক আত্মবিশ্বাস রয়েছে। আমি নিশ্চিত সে আরও অনেক বেশি গোল করবে।’

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টসলুটন টাউনহজলুন্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: শেরপুর শহরের পৌরমাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দল-মত-ধর্মের সবাইকে একত্রিত করে ফুলের বাগান বানাতে চান জামায়াত আমির

ফেব্রুয়ারি ১, ২০২৬

বাবা হারালেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল

ফেব্রুয়ারি ১, ২০২৬
এক্স একাউন্ট হ্যাকিং: কীভাবে ঘটে আর কীভাবে বাঁচবেন

এক্স একাউন্ট হ্যাকিং: কীভাবে ঘটে আর কীভাবে বাঁচবেন

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ঘোষণা ৫ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঋণখেলাপির দায়ে প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাতদের জন্য সতর্কবার্তা: হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT