চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বাজারে হাইসেন্সের নতুন সিরিজের স্মার্ট টিভি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৬
কর্পোরেট নিউজ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বাজারে নতুন এস ও কিউ সিরিজের স্মার্ট টিভি উন্মোচন করেছে হাইসেন্স।

বুধবার (১২ আগস্ট) ঢাকায় হাইসেন্সের ফ্ল্যাগশিপ আউটলেটে আনুষ্ঠানিকভাবে নতুন সিরিজের টিভি উন্মোচন করে ব্র্যান্ডটির অনুমোদিত উৎপাদন ও বিতরণ অংশীদার ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড।

ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান নতুন সিরিজের উদ্বোধন ঘোষণা করেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন টিভিগুলো বাংলাদেশের গ্রাহকদের জন্য দ্রুত ও স্মার্ট হোম এন্টারটেইনমেন্টের অভিজ্ঞতা দেবে। নতুন সিরিজে রয়েছে হাইসেন্স ইউএইচডি ৪কে স্মার্ট টিভি (কিউ সিরিজ) ৪৩, ৫৫, ৬৫ ও ৭৫ ইঞ্চি এবং হাইসেন্স স্মার্ট টিভি (এস সিরিজ) ৩২ ও ৪৩ ইঞ্চি মডেল।

Banglabid

নতুন এস ও কিউ সিরিজের টিভিগুলো হাইসেন্সের ভিডা অপারেটিং সিস্টেমে পরিচালিত। এতে দ্রুত অ্যাপ চালু, দ্রুত নেভিগেশন ও কনটেন্ট অ্যাক্সেসের সুবিধা রয়েছে। নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও, বঙ্গ ও টফিসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং এক হাজারের বেশি অ্যাপ ব্যবহারের সুবিধা থাকছে।

এ ছাড়া স্ক্রিন মিররিং ও ভয়েস কন্ট্রোলের পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএস স্মার্টফোনে ভিডা মোবাইল অ্যাপ ব্যবহার করে টিভি নিয়ন্ত্রণ করা যাবে। ছবির মান ও বিনোদনের অভিজ্ঞতা উন্নত করতে সিরিজটিতে রয়েছে ৪কে এআই আপস্কেলার, প্রিসিশন কালার, এইচডিআর১০+, ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস প্রযুক্তি। গেমিংয়ের জন্য রয়েছে গেম মোড প্লাস। গ্রাহকদের জন্য নতুন টিভিগুলোতে চার বছরের অল-ইনক্লুসিভ ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। এর আওতায় প্যানেল, খুচরা যন্ত্রাংশ ও বিনামূল্যে সার্ভিস সুবিধা রয়েছে বলে জানিয়েছে ফেয়ার ইলেকট্রনিক্স।

হাইসেন্স ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল স্পন্সর। প্রতিষ্ঠানটির দাবি, ১০০ ইঞ্চি ও তার বেশি টেলিভিশনের বাজারে বিশ্বে তাদের অবস্থান শীর্ষে। ফেয়ার ইলেকট্রনিক্সের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকেরা স্থানীয়ভাবে উৎপাদিত হাইসেন্স টিভি এবং বিক্রয়োত্তর সেবা পাবেন। লঞ্চ অনুষ্ঠানে ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং জে. এম. তসলিম কবীর, হেড অব বিজনেস-কনজিউমার ইলেকট্রনিকস মশিউর রহমান, প্রোডাক্ট হেড-কনজিউমার ইলেকট্রনিকস মুশফিকুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেডহাইসেন্সের ফ্ল্যাগশিপ আউটলেটহাইসেন্সের স্মার্ট টিভি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য: সিদ্ধান্ত নয়, প্রয়োজন জনস্বার্থের

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেড় ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ইটভাটায় যুবদল নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আগস্ট ১২, ২০২৬

এআই ও প্রযুক্তির রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT