চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইল ব্যবহার নিষেধ করায় ভাইকে কুপিয়ে হত্যা করলো কিশোরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪১ পূর্বাহ্ণ ০৫, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করায় ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে আপন ভাইকে কুপিয়ে খুন করলো ১৪ বছরের এক কিশোরী। অভিযুক্ত কিশোরী মোবাইল ফোনে মারাত্মক আসক্ত ছিল। ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড় খয়রাগড়-ছুইখাদান-গন্ডই জেলায়।

শুক্রবার (৩ মে) ওই কিশোরীকে আটক করেছে পুলিশ। আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।

কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, ভাই তাকে মোবাইল ব্যবহার করা নিয়ে বকাঝকা করেছিলেন। কিশোরী মোবাইলে ছেলেদের সঙ্গে কথা বলত বলে তার ভাই আপত্তি করেন। বকাঝকার পর বোনকে জানিয়ে দেন, এবার থেকে মোবাইল ফোনে তার হাত দেওয়া নিষিদ্ধ। এতেই দাদার ওপর ক্রুদ্ধ হয় কিশোরী।

কিশোরী পুলিশকে জানান, যে সময়ে ঘটনাটি ঘটে, তখন বাড়িতে সে আর ভাই ছাড়া অন্য কেউ ছিলেন না। ভাই ঘুমোচ্ছিলেন। ধারালো একটি অস্ত্র নিয়ে সে ভাইয়ের বিছানার পাশে চলে যায়। তার পর ভাইয়ের গলায় সেই অস্ত্র বসিয়ে দেয়। ঘটনাস্থলেই ১৮ বছরের ওই তরুণের মৃত্যু হয়।

শুধু তাই নয়, খুনের কথা গোপন করার চেষ্টাও করেছিল কিশোরী। হত্যার পর কিশোরী প্রথমে গোসল করে নিজের হাত থেকে রক্ত ধুয়ে ফেলে। পোশাকও পরিবর্তন করে ফেলে। তার পর প্রতিবেশীদের গিয়ে জানায়, কেউ বা কারা তার ভাইকে খুন করেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা পরিবারের লোকজন এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে। জেরার মুখে একসময়ে কিশোরী স্বীকার করে নেয়, সে-ই তার ভাইকে খুন করেছে। তার পর তাকে আটক করে পুলিশ। অভিযুক্ত কিশোরী মোবাইল ফোনে মারাত্মক আসক্ত ছিল বলেও জানায় পুলিশ। এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুপিয়ে হত্যাভারতের ছত্তিশগড়মোবাইল ব্যবহারে নিষেধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিডনি প্রতিস্থাপন উন্নয়নে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন

জুন ২৭, ২০২৬

‘অসম্ভব বলে কিছু নেই’— আর্জেন্টিনা প্রসঙ্গে কেপ ভার্দে কোচ

জুন ২৭, ২০২৬

চেরি আয়োজিত ‘এশিয়ান কর্পোরেট ফুটবল টুর্নামেন্ট’

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ভারত সফরের প্রস্তুতি, শেষ পর্যায়ে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি

জুন ২৭, ২০২৬

জাপান ও ব্রাজিল ম্যাচটা খুব টাইট হবে

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT