চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ‘প্রিয়তমা’র সদস্যদের স্যালুট জানালেন নির্মাতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ০২, জুন ২০২৩
বিনোদন
A A
শাকিব খান এক অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন, পেছনে অন্য একজন ব্যক্তি আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপারস্টার শাকিব খানের আসন্ন ঈদের ছবি ‘প্রিয়তমা’র শুটিং একেবারে শেষের দিকে। ছবির পরিচালক হিমেল আশরাফ জানালেন, প্রায় একমাস বিরতিহীন শুটিংয়ের পর ‘প্রিয়তমা’ টিম এখন ঢাকায়। আলোচনার তুঙ্গে থাকা এ ছবিটি নিয়ে নির্মাতা বলেন, ‘সিনেমার ড্রামা অংশের দৃশ্যের চিত্রায়ন শেষ’।

এক ফেসবুক পোস্টে তিনি জানান, শুধু অ্যাকশন ও গানের চিত্রায়ন বাকি। আশা করছি সেটিও সঠিক সময়ে পরিকল্পনা অনুযায়ী শেষ করে মুক্তি দেব।

টানা শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে পরিচালক হিমেল বৃহস্পতিবার রাতে একটি পোস্ট দিয়ে এ ছবির টিমের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে লিখেছেন, ‘আমাদের টিমের শতাধিক মেম্বারদের যারা ভোর ৬ টা থেকে মধ্যরাত পর্যন্ত প্রত্যেকটা দিন, বিরতিহীন অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে স্যালুট।’

‘ধন্যবাদ সকল অভিনয় শিল্পীদের, বিশেষ করে আমাদের প্রধান চরিত্রের সুপারস্টার শাকিব খান, গত ১২ বছরে আমার মন হয় না কোন সিনেমার জন্য তিনি এই অক্লান্ত পরিশ্রম করেছেন। তার সর্বোচ্চ সহযোগীতা ও চেষ্টার কারণেই আমরা ঠিকঠাক আমাদের কাজটা করতে পারছি।’

পরিচালক বলেন, প্রযোজক আরশাদ আদনান যিনি চোখ বন্ধ করে আমাদের উপর আস্থা রেখেছেন। তার সার্বিক তত্ত্বাবধায়ন ছাড়া নিরবিচ্ছিন্নভাবে শুটিং শেষ করতে পারতাম না। ধন্যবাদ সংবাদকর্মীদের যারা শুরু থেকেই আমাদের সাথে আছেন, পাশে আছেন। কৃতজ্ঞতা জানাই।

ফার্স্টলুক ছাড়ার পর থেকে দর্শকের আগ্রহের শীর্ষে দেখা যাচ্ছে প্রিয়তমাকে। এতে শাকিব খানের লুক দেখে সমালোচকরাও বিস্মিত হয়েছেন।

পরিচালক হিমেল আশরাফ তাদের উদ্দেশে বলেন, ধন্যবাদ সাধারণ দর্শকদের যারা আমাদের সিনেমা মুক্তি বা প্রচারণার আগেই এই সিনেমাকে আলোচনা ও আগ্রহের শীর্ষে নিয়ে গিয়েছেন। বিশ্বাস করেন, আপনাদের আগ্রহ, ভালোবাসা, অপেক্ষাই আমাদের সব বাধা, কষ্ট, প্রতিকূলতা পার করে এগিয়ে নিচ্ছে। আপনাদের একটা ভাল সিনেমা উপহার দিতে প্রিয়তমা টিম তাদের সবটুকুন উজার করে দিচ্ছে। দেখা হবে সিনেমা হলে।

ট্যাগ: ইধিকাপ্রিয়তমালিড বিনোদনশাকিব খানসিনেমাসুপারস্টারহিমেল আশরাফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাটি কাটার মতো সিনেমা করাও পরিশ্রমের কাজ: অধরা

পরবর্তী

আগামী সপ্তাহে ‘ভবিষ্যৎ’ জানাবেন মেসি

পরবর্তী
মেসি ও অন্য একজন ফুটবল কর্মকর্তা একসঙ্গে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী সপ্তাহে ‘ভবিষ্যৎ’ জানাবেন মেসি

তথ্যমন্ত্রী আফছারুল আমীনের ছবি, শান্ত ও স্মিত মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমিন মারা গেছেন

সর্বশেষ

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT