চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিলি স্থলবন্দরে চার মাসে রাজস্ব ঘাটতি ৪৯ কোটি টাকা

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৪:১৭ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২২
অর্থনীতি, জনপদ, দিনাজপুর
A A

পণ্য আমদানি কমে যাওয়ায় দেশের ২য় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দরে রাজস্ব আয় কমেছে। নতুন অর্থবছরের গেলো চার মাসে এই বন্দরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি রয়েছে, ৪৯ কোটি টাকা।

বন্দরের কাস্টমস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কাস্টম সূত্র জানায়, চলতি ২০২২-২৩ অর্থ বছরের জুলাই-অক্টোবর প্রথম চার মাসে রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল, ১৮৭ কোটি ৩৮ লাখ টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে, ১৩৭ কোটি ৫৬ লাখ টাকা। চার মাসে ঘাটতি রয়েছে, ৪৯ কোটি ৮২ লাখ টাকা।

প্রসঙ্গত: গত ২০২১-২২ অর্থবছরে বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৫৩ কোটি ৭০ লাখ টাকা। সেসময় আহরণ হয় ৪২৯ কোটি ৯১ লাখ টাকা। এতে ওই অর্থ বছরে রাজস্ব আহরণে ঘাটতির পরিমাণ ছিলো ২৩ কোটি ৭৯ লাখ টাকা।

এবার নতুন অর্থবছরে আগের লক্ষ্যমাত্রার ১৫২ কোটি ৫৮ লাখ টাকা বাড়িয়ে চলতি ২০২২-২৩ অর্থবছরে ৬০৬ কোটি ২৮ লাখ টাকা নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেই হিসাবে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই মাসে বন্দর থেকে ৪২ কোটি ৭৪ লাখ টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ২৪ কোটি ৩৮ লাখ টাকা। আগস্টে ৪৯ কোটি ৬ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৩৮ কোটি ৭৪ লাখ টাকা। সেপ্টেম্বর মাসে ৪২ কোটি ১৪ লাখ লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৩৬ কোটি ৯৯ লাখ টাকা। অক্টোবর মাসে ৫৩ কোটি ৪৪ লাখের লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৩৭ কোটি ৪৩ লাখ টাকা।

হিলি স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার বায়োজিদ হোসেন জানিয়েছেন, গতবছরের তুলনায় এবছর ২০২২-২৩ অর্থবছরে ৩০ ভাগ বাড়তি করে হিলি স্থলবন্দরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এনবিআর। চলতি অর্থবছরের প্রথম চার মাসে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে চার লাখ ৬৮ হাজার ২৪১ টন পণ্য আমদানি হয়েছে। যেখানে গত অর্থবছরের একই সময়ে বন্দর দিয়ে আমদানি হয়েছিলো ছয় লাখ ৬৪৪ টন পণ্য। এতে করে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের চার মাসে কম এসেছে বন্দর দিয়ে এক লাখ ৩২ হাজার ৪০৩ টন পণ্য । গত বছরের চেয়ে বিভিন্ন কারণে পণ্য আমদানি কমায় স্বাভাবিকভাবেই বন্দর থেকে রাজস্ব আহরণও কমেছে। রাজস্ব আহরণ নির্ভর করে বন্দরে পণ্য আমদানির ওপর। আমদানি বাড়লে,সেই সাথে বাড়বে রাজস্ব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজস্ব ঘাটতিহিলি স্থলবন্দর
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের ক্যাব্রালের গোলটি বিশ্বকাপের সেরা

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

জুলাই ২৮, ২০২৬

শিরোপা জয়ের ব্যাপারে ‘আত্মবিশ্বাসী’ বাংলাদেশের অন্যতম সেরা নাঈম

জুলাই ২৮, ২০২৬

জুলাই ২৪: গণ‌অভ্যুত্থান স্মরণে-আমার প্রতিরোধের আগুন

জুলাই ২৮, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি পুরোপুরি প্রস্তুত: ভারপ্রাপ্ত স্পিকার

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT