বিনোদন

নারী দিবস উদযাপনে বড়পর্দায় পুরনো তিন ছবি

বিভিন্ন বয়সের নারীদের ছবি, নারী দিবসের শুভেচ্ছা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন বয়সের নারীদের ছবি, নারী দিবসের শুভেচ্ছা, বাংলাদেশের নারীদের উদযাপন. Channel i News – চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ) উদযাপন করতে যাচ্ছে পিভিআর আইনক্স। তাদের উদ্যোগের অংশ হিসেবে হাইওয়ে, কুইন এবং ফ্যাশন-এর মতো নারী-কেন্দ্রিক সিনেমাগুলো আবার বড় পর্দায় মুক্তি পাচ্ছে। ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত এই উৎসব চলবে!

ফ্যাশন (২০০৮)
উৎসবে প্রদর্শিত প্রধান তিনটি সিনেমার অন্যতম ফ্যাশন। এটি মুক্তি পেয়েছিলো ২০০৮ সালে। মধুর ভান্ডারকর পরিচালিত এই ছবিতে মুম্বাইয়ের ফ্যাশন ইন্ডাস্ট্রির নিষ্ঠুর বাস্তবতা তুলে ধরা হয়। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত মেঘনা মাথুর চরিত্রটি একজন ছোট শহরের মেয়ের গল্প বলে, যে ফ্যাশন দুনিয়ায় খ্যাতি অর্জন করলেও তার জন্য কঠিন মূল্য দিতে হয়। এছাড়াও ছবিতে কঙ্গনা রানাউত ও মুগ্ধা গডসে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

হাইওয়ে (২০১৪)
ইমতিয়াজ আলী পরিচালিত আলিয়া ভাট অভিনীত আলোচিত ছবিগুলোর একটি হাইওয়ে। একজন অপহৃত নারীর গল্প বলে সিনেমা। যে এই ঘটনাকে কেন্দ্র করে এক অনন্য জীবন পরিবর্তনকারী যাত্রায় বেরিয়ে পড়ে। ছবিটির অসাধারণ দৃশ্যায়ন এবং এ. আর. রহমানের সংগীত একে আরও প্রাণবন্ত করে তুলেছে। রণদীপ হুদা-ও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন।

কুইন (২০১৪)
বিকাশ বহেল পরিচালিত নারী কেন্দ্রীক আলোচিত ছবি ‘কুইন’। কঙ্গনা রানাউত এই ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার অর্জন করেন। রানি মেহরা নামে এক তরুণীকে নিয়ে গল্প, যার বিয়ে ভেঙে যায়, কিন্তু সে একাই নিজের হানিমুন ট্রিপে বেরিয়ে পড়ে এবং দুর্দান্তভাবে নিজেকে খুঁজে পাওয়ার পথে হাঁটে। এই সিনেমাটিকে নারীর স্বাধীনতা ও আত্মনির্ভরতার এক অনন্য উদাহরণ হিসেবে গণ্য করা হয়।

শুধু এই তিন ছবিই নয়, নারী দিবস উপলক্ষ্যে ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে অন্যান্য পুরনো সিনেমার পুনঃপ্রদর্শনী চলবে। নারী দিবসের চলচ্চিত্রের পাশাপাশি, আরও কিছু জনপ্রিয় বলিউড ক্লাসিক পুনরায় মুক্তি পাচ্ছে। এরমধ্যে আছে লুটেরা, কুম্বালাঙ্গি নাইট, শাদি ম্যায় জরুরর আনা, রোড এব! সিথাম্মা ভাকিটলো শ্রীমাল্লে চেটু। –টেলিগ্রাফ ইন্ডিয়া

বিষয়:নারী দিবস ভারতীয় সিনেমা সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…