উচ্চশিক্ষায় এখনও অবহেলার শিকার মাতৃভাষা
চ্যানেল আই অনলাইন এর লোগো ও বাংলা ভাষায় লেখা শিরোনাম, যা বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক খবর প্রচার করে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
রাষ্ট্রভাষা আন্দোলনের ৭০ বছর পরও সত্যিকার অর্থে রাষ্ট্রের ভাষা হয়ে উঠতে পারেনি বাংলা। দেশের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন করার কথা থাকলেও এখনও অবহেলায় রয়েছে মাতৃভাষা। উচ্চশিক্ষা ও বিজ্ঞান শিক্ষায় এই চিত্র প্রকট। উচ্চশিক্ষার বই ও গবেষণাগুলো সব সময়ই বিদেশি ভাষায় প্রকাশ হচ্ছে। বিদেশি ভাষার বইগুলো বাংলায় অনুবাদের পাশাপাশি দেশের গবেষকদের লেখা বই ও গবেষণাগুলো বাংলা ভাষায় প্রকাশের তাগিদ দেন শিক্ষাবিদরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






