চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপে ৪ বাংলাদেশির মরদেহ দেখতে হিমাগারে হাইকমিশনার

মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল
২:৫১ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৫
প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি প্রতিনিধিরা মরদেহ হিমাগারে দেখছেন, হাইকমিশনার উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

মালদ্বীপে গত কয়েক দিনে মৃত্যুবরণকারী চারজন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেখতে হিমাগারে যান মালদ্বীপস্থ বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।

সোমবার ২৭ অক্টোবর বিকাল ৪টা ৩০ মিনিটে রাজধানী মালের হিমাগারে উপস্থিত হয়ে তিনি মরদেহগুলো পরিদর্শন করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিহতদের মধ্যে আলম চাঁদ মিয়া (৪৩) ২৩ অক্টোবর ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি আনডকুমেন্টেড হওয়ায় পরিবারের অনুরোধে তার মরদেহ প্রেরণের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

Banglabid

এদিকে মো. রাসেল (৩৮) গত ২৫ অক্টোবর এডিকে হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মরদেহ কোম্পানির অর্থায়নে এবং দূতাবাসের সহযোগিতায় ২৮ অক্টোবর বাংলাদেশে পাঠানোর কথা রয়েছে।

এছাড়া মো. ইমরান হোসেন (২৪) ২৬ অক্টোবর ইয়াশ নেচার রিসোর্ট মালদ্বীভসে মৃত্যুবরণ করেন এবং রহমান মিয়া (৪২) ২৭ অক্টোবর এডিকে হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি নির্মাণকাজে দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের মরদেহগুলোও কোম্পানির অর্থায়নে ও দূতাবাসের সহায়তায় বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, “মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের এই শোকের সময়ে আমরা তাদের পাশে আছি। প্রিয়জনদের মরদেহ যেন সম্মান ও মর্যাদার সঙ্গে দেশে পৌঁছানো যায়, সে জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশির মরদেহমালদ্বীপ
শেয়ারTweetPin

সর্বশেষ

লিটনকে নিয়ে সুখবর, অস্ট্রেলিয়া যাচ্ছেন শরিফুল, ফিরে আসছেন যে দুজন

আগস্ট ১২, ২০২৬

এসএসসি’তে ফল বিপর্যয়ের কারণ কী

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতীকি

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬

ঘুমন্ত দুই শিশু সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT