চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতা বিমানবন্দরে ‘হাই অ্যালার্ট’ জারি, কর্মীদের ছুটি বাতিল 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪০ অপরাহ্ণ ০৯, মে ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান চলমান সংঘাতের প্রেক্ষিতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ও বেসামরিক উড়ান পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দেশের ২০টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে, যার মধ্যে অন্যতম কলকাতা বিমানবন্দর।

ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া জানিয়েছে, বিমানবন্দরের সুরক্ষায় নিযুক্ত সিআইএসএফ কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। যারা ছুটিতে ছিলেন, তাদের দ্রুত কাজে যোগ দিতে বলা হয়েছে। ৪টি ফ্লাইট ইতিমধ্যে বাটিল করা হয়েছে।

বিমানবন্দর চত্বরে শুক্রবার (৯ মে) সকাল থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্নিপার ডগ নিয়ে চলছে তল্লাশি। অ্যারাইভাল ও ডিপারচার গেটে গাড়ি দাঁড়ানো নিষিদ্ধ করা হয়েছে, যাত্রী নামিয়েই গাড়িকে সরে যেতে হচ্ছে।

কলকাতার পাশাপাশি দিল্লি বিমানবন্দর থেকে আজও বাতিল করা হয়েছে একাধিক ফ্লাইট। দিল্লি বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার দিল্লি বিমানবন্দরে আগত এবং বহির্গামী মিলিয়ে মোট ১৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি চলছে কড়াকড়ি চেকিং। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সহযোগিতার অনুরোধ করা হয়েছে যাত্রীদের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কলকাতা বিমানবন্দরভারত-পাকিস্তান উত্তেজনাভারত-পাকিস্তান যুদ্ধহাই অ্যালার্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT