চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীদের সৃজনশীল ও পেশাগত উন্নয়নে চালু করল ‘হার এশিয়াটিক সার্কেল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ১৫, জুন ২০২৬
কর্পোরেট নিউজ
A A

নারী ক্ষমতায়নে নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে সম্প্রতি ‘হার এশিয়াটিক সার্কেল’ নামের একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছে এশিয়াটিক থ্রিসিক্সটি।

আজ সোমবার (জুন ১৫) রাজধানীর বনানীর ‘বাতিঘর আর্ট স্পেস’-এ আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মী, নেতৃত্বস্থানীয় কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। প্রাণবন্ত আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ে মুখর ছিল আয়োজনটি।

Banglabid

প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয় এ অনুষ্ঠানের মাধ্যমে। অংশগ্রহণকারীদের পরস্পরের সঙ্গে পরিচিত হতে ও নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে বিভিন্ন নেটওয়ার্কিং সেশনের আয়োজন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা বলেন, দক্ষতা উন্নয়ন ও জ্ঞান বিনিময়ের একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে এই প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে একটি অডিও-ভিজ্যুয়াল সেশনের মাধ্যমে প্ল্যাটফর্মটির লক্ষ্য ও উদ্দেশ্যের কথা তুলে ধরা হয়। একই সাথে প্রতিষ্ঠানের নারী কর্মীদের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাদের প্রতিভা ও সৃজনশীলতাকে সবার সামনে তুলে ধরা হয়।

Reneta

প্রতিষ্ঠানটির নারী কর্মীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। দক্ষতা বিনিময়, ক্যারিয়ার উন্নয়ন, সৃজনশীলতা, জীবনযাপন এবং কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে আলোচনা হবে এই প্ল্যাটফর্মে। পাশাপাশি নারী কর্মীদের আইনি অধিকার, আর্থিক সচেতনতা ও মানসিক স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কার্যক্রমও আয়োজনের পরিকল্পনা রয়েছে। কর্মক্ষেত্রে সমতা এবং নারী পেশাজীবীদের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও খোলামেলা আলোচনা হবে এ প্ল্যাটফর্মে।

এই উদ্যোগ সম্পর্কে এশিয়াটিক থ্রিসিক্সটি-র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শ্রিয়া সর্বজায়া বলেন, “এটি কেবল যোগাযোগের একটি সাধারণ প্ল্যাটফর্ম নয়। এখানে আমরা এমন একটি কমিউনিটি গড়ে তুলছি যেখানে নারীরা সাহসিকতার সাথে নিজেদের গল্প তুলে ধরবেন এবং বর্তমান বা সাবেক সহকর্মী—সবাই একে অপরের পাশে থেকে সামনে এগিয়ে যাবেন।”

আগামী দিনগুলোতে বছরজুড়ে নিয়মিত যোগাযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন অনলাইন এবং অফলাইন মাধ্যম ব্যবহার করবে প্ল্যাটফর্মটি। এই উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য হলো সবার অন্তর্ভুক্তি নিশ্চিত করা। এশিয়াটিক থ্রিসিক্সটি’র বর্তমান ও সাবেক নারী কর্মীদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও দৃঢ় করতে কাজ করবে এ প্ল্যাটফর্ম।

এশিয়াটিক থ্রিসিক্সটি-র চেয়ারপারসন সারা যাকের তার মতামত ব্যক্ত করে বলেন, “প্রকৃত ক্ষমতায়ন শুধু কারো ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং একটি কমিউনিটির সকলের সম্মিলিত অভিজ্ঞতা ও প্রজ্ঞার মধ্য দিয়েই তা আরও সমৃদ্ধ হয়। এই বিশ্বাস থেকেই ‘হার এশিয়াটিক সার্কেল’-এর যাত্রা। সমাজের নানা ক্ষেত্রে নারীরা তাঁদের মেধা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখে চলেছেন, এ উদ্যোগ সেই অবদানেরই স্বীকৃতি।”

বছরব্যাপী বিভিন্ন কর্মশালা, সাংস্কৃতিক আয়োজন, সৃজনশীল প্রদর্শনী ও নেতৃত্ব-বিষয়ক সেশনের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে কর্মক্ষেত্রে নারীদের জন্য আরও সহযোগিতাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে এশিয়াটিক থ্রিসিক্সটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়াটিক থ্রিসিক্সটিনারী ক্ষমতায়নবাতিঘর আর্ট স্পেসহার এশিয়াটিক সার্কেল
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

পরবর্তী

‘গদর’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে যা জানালেন নির্মাতা

পরবর্তী

‘গদর’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে যা জানালেন নির্মাতা

ব্র্যাকের তিনটি শিখন তরীর উদ্বোধন

সর্বশেষ

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত সেই ‘দ্য আলকেমিস্ট’

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬

কঠিন এই সময়ে মেসির স্বস্তির জায়গা কোথায়, জানালেন মিয়ামি কোচ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT