চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেমন্তের সন্ধ্যায় সঙ্গীতানুষ্ঠান ‘তুমি যে আমার কবিতা’

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১:৫৯ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৩
প্রবাস সংবাদ
A A

কানাডার ক্যালগেরি’র কিনকরা সাইমন ভ্যালি চার্চে স্থানীয় সময় সন্ধ্যায় ‘তুমি যে আমার কবিতা’ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অপু’স ক্রিয়েটিভ হাউস আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী উম্মে হাবিবা মিলি ও মিজান রহমান।

বাংলার হেমন্ত যেন ঋতু বৈচিত্রের এক অপার বিস্ময়। বাংলার ঘাটে প্রান্তে এই ঋতুরানী এখন তার আপন মহিমায়। ঝরে যাওয়া গাছের পাতা, নীল আকাশ, শুভ্র মেঘের সারি আর শিউলি শেফালী ভোরের শিশিরে স্নাত হয়ে ঘাসের ওপর বিছিয়ে থাকা ফুলের যেন বিনম্র অঞ্জলী। দূর প্রবাসে বসে এসব স্মৃতি মনে হতেই চোখে ভেসে ওঠে বাংলায় এখন অগ্রহায়ণ মাসের কথা।

হেমন্ত এলে শাপলা শালুকের ফুটে ওঠা, কাশফুল, সাথে মেঘ আর রোদের লুকোচুরির মধ্যে হঠাৎ বৃষ্টিতে প্রকৃতি যখন উন্মাতাল, তখন কানাডার চিত্র পুরোই ভিন্ন।

বছরের প্রায় আট মাসই বরফাচ্ছাদিত থাকলেও লোকজ ভাবনা, বাংলার প্রকৃতির ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় প্রবাসীদের হৃদয় মন ভরে উঠে প্রবাসী জীবনের আনন্দ জয়গানে।

সঙ্গীতানুষ্ঠানে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও সত্তাকে তুলে ধরা হয় হারানো দিনের গানের মধ্যে দিয়ে। সেই সাথে বাঙালির চিরাচরিত আড্ডা আর একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।

Reneta

অগ্রহায়ণ মাস মানেই কৃষকের ঘরে আমন ধান কাটার উৎসব। গ্রামের ঘরে ঘরে চলে নানারকম পিঠার আয়োজন। চলে নবান্ন উৎসব। প্রবাসে নবান্ন উৎসব না থাকলেও হারানো দিনের বাংলা গান দিয়ে তুলে ধরা হয় আবহমান বাংলার প্রকৃতি ও সংস্কৃতিকে।

অপু’স ক্রিয়েটিভ হাউস এর স্বত্ত্বাধিকারী ফজলে এলাহি অপু চ্যানেল আই-কে বলেন, প্রথমবারের মত একটি ব্যতিক্রমী আয়োজন করতে পেরে খুবই ভালো লাগছে। ছোট্ট বেলার সেই ৭০-৮০ দশকের সময়ের কিছু গান এখনো আমাদের হৃদয়ে। প্রবাসে থাকলেও আমরা ভুলতে পারিনি আমাদের মা-মাটি-দেশ কে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছু টা সময়ের জন্য হলেও আমরা ফিরে গিয়ে ছিলাম বাংলাদেশে। আপনাদের ভালোবাসা পেলে প্রবাসে এই ধরনের অনুষ্ঠান চালিয়ে যেতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু’স ক্রিয়েটিভকানাডার ক্যালগেরিতুমি যে আমার কবিতাহেমন্তের সন্ধ্যায় সঙ্গীতানুষ্ঠান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬

এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন

আগস্ট ২, ২০২৬

বেনজীরকে দেশে এনে বিচার করা বিষয়ে যে বার্তা সরকারের

আগস্ট ২, ২০২৬

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ, গুলিবিদ্ধসহ আহত ৩

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT