বাংলাদেশ

ভারী বৃষ্টিসহ ৫ জেলায় ভূমিধ্বসের শঙ্কা

বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে রাস্তায় চলাচল ব্যাহত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে রাস্তায় যানবাহন ও মানুষজন চলাচলে অসুবিধা হচ্ছে, শহরাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী ৪৮ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয় বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতিভারী বৃষ্টির ফলে দেশের পাঁচ জেলায় ভূমি ধ্বসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৮ মে) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া ভারী বৃষ্টির সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

এতে বলা হয়, এর প্রভাবে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতিভারী (৮৮ মি.মি.) বর্ষণ হতে পারে।

বিষয়:আবহাওয়া অধিদপ্তর ভারী বৃষ্টি ভারী বৃষ্টির আভাস ভূমিধ্বসের শঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…