ভোর থেকেই বৃষ্টিতে ভিজছে রাজধানী ঢাকা। মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টি রাজধানীসহ দেশের বেশ কিছু অঞ্চলেই ঝরছে। বৃষ্টির কারণে বিপাকে পড়েন অফিসগামী মানুষজন।
আজ ১ আগস্ট ভোররাত থেকে শুরু হয়েছে টানা ঝুম বৃষ্টি। তবে সকাল ৮টার আগেই কমে আসে বৃষ্টির প্রকোপ। বৃষ্টির কারণে ভোর থেকে সড়কগুলোতে ছিলোনা যানবাহনের চাপ। তবে বৃষ্টি কমে আসার সাথে সাথে যানবাহনের পরিমাণ বাড়তে থাকে।
এদিকে মেট্রোরেল বন্ধ এবং সড়কে পর্যাপ্ত যানবাহন না থাকায় বিপাকে পড়ছেন অফিসগামী যাত্রীরা। এই সুযোগে সিএনজি-রিকশাচালকরা ভাড়া দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। বাধ্য হয়ে বেশি ভাড়ায় গন্তেব্যে যেতে হচ্ছে যাত্রীদের।







