চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা কয়েকদিন দেশজুড়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ পূর্বাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, পরিবেশ
A A
ভারী বর্ষণে জলাবদ্ধতা ও জল জমে থাকা রাস্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। এর অবস্থায় টানা তিনদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, তীব্র গরমের পর বৃষ্টিপাতের যে প্রবণতা দেখা দিয়েছে তা শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময় অনেক এলাকায় ভারিবৃষ্টির ফলে দেশের নদনদীর পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে।

সংস্থাটি জানায়, চলমান রেইন বেল্টটি প্রায় পূর্ণাঙ্গ আকারে সক্রিয় হয়ে দেশের প্রায় ৭০ শতাংশ এলাকায় বৃষ্টিপাত ঘটাতে পারে। রেইন বেল্টটি সর্বাধিক সক্রিয় থাকবে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ ও দেশের সকল উপকূলীয় এলাকায়। রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে মাঝারি সক্রিয় থাকবে।

Reneta

বিডব্লিউওটি’র মতে, এই সময়ে দেশের উপর বড় কোন ঝড়ের সম্ভাবনা নেই তবে দমকা হাওয়া থাকতে পারে উত্তর অঞ্চলে ও উপকূলীয় এলাকায়। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাতে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। বিশেষ করে বান্দরবান কক্সবাজার চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়া অধিদপ্তরবৃষ্টিলঘুচাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার বক্তব্য প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

জুলাইকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: শফিকুর রহমান

আগস্ট ৪, ২০২৬

জুলাই আন্দোলন জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৪, ২০২৬

রাজধানীর ৪ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২৫

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT