বাংলাদেশ

সংসদীয় আসনের খসড়া সীমানার ওপর দাবি-আপত্তি নিয়ে ইসিতে শুনানি চলছে

নির্বাচন ভবন, ঢাকা, বাংলাদেশ, আধুনিক স্থাপত্য, গ্লাস ফেসিং. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন ভবনের আধুনিক স্থাপত্য ও গ্লাস ফেসিং সহ বহুতল ভবন, বাংলাদেশে নির্বাচন কমিশনের কেন্দ্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সংসদীয় আসনের খসড়া সীমানার ওপর দাবি-আপত্তি নিয়ে আগারগাঁও নির্বাচন কমিশনে (ইসি) দ্বিতীয় দিনের শুনানি চলছে।

নির্বাচন ভবনে রোববার (২৫ আগস্ট) সকাল ১০ টায় শুরু হওয়া শুনানিতে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, ৪ নির্বাচন কমিশনার ও কমিশন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দ্বিতীয় দিন সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটির ২০ আসন নিয়ে শুনানি হবে। শুনানি চলবে ২৭ আগস্ট পর্যন্ত।

এই চারদিন দাবি-আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩শ’টি আসনের মধ্যে ৩৯টির সীমানায় পরিবর্তন আনার প্রস্তাব করে ইসি।

বিষয়:নির্বাচন কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…