আদালত

জিয়াউল আহসানের শতাধিক গুম-খুনের মামলায় অভিযোগ গঠনের শুনানি ৪ জানুয়ারী

জামিনে মুক্তি পেয়ে সাংবাদিকের সঙ্গে পুলিশের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গুম করে শতাধিক মানুষ খুনের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন বিষয়ে শুনানি আগামী ৪ জানুয়ারী।

এই মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়ে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠন বিষয়ে শুনানি দিন ধার্য করেন।

গত ১৭ ডিসেম্বর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের পর তা উপস্থাপন করে তিনটি অভিযোগ আমলে নেয়ার আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয়ার আদেশ দিয়ে ২১ ডিসেম্বর জিয়াউল আহসানকে হাজিরের নির্দেশ দেন।

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গত বছরের আগস্টের মাঝামাঝি রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।

বিষয়:অভিযোগ গঠনের শুনানি জিয়াউল আহসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…