মানুষকে সচেতন হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী করোনা নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরোপের ঘোষণা দিচ্ছেন, সরকার পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ
সম্প্রতি করোনা সংক্রমণ বাড়ছে স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, মানুষকে সচেতন হতে হবে।
তিনি বলেন, করোনা মোকাবেলা ও ভ্যাক্সিনেশন কার্যক্রমে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি সফল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী।
সোমবার দুপুরে চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল এভায়ারকেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, দেশের সংকটকালে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলো এগিয়ে
এসেছে। স্বাস্থ্যখাতের ফার্মাসিউটিক্যাল জিনিসপত্র বিদেশ থেকে আমদানি করতে হয় না, পাশাপাশি দেশেই এখন বিদেশী
মানের সেবা নিশ্চিত করা যাচ্ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



