চীনের সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন ২৬ দেশের রাষ্ট্রপ্রধানরা

ছবি: সংগৃহীত
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০তম বার্ষিকী উপলক্ষে চীনের রাজধানী বেইজিংয়ে আগামী ৩ সেপ্টেম্বর ‘বিজয় দিবস’ সামরিক কুচকাওয়াজ এ অংশ নেবেন ২৬ দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধি।
এ কুচকাওয়াজে প্রথমবারের মতো যোগ দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ১৯৫৯ সালের পর এটাই প্রথমবার কোনো উত্তর কোরীয় নেতার চীনের সামরিক কুচকাওয়াজে অংশ নেওয়া। চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের জন্য এটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। যেখানে তিনি বিশ্বের নতুন শক্তির ভারসাম্যে নেতৃত্বের বার্তা দিতে চাইছেন। এ সময় চীন তার আধুনিক সামরিক সক্ষমতা, যেমন বিমান, ট্যাংক ও অ্যান্টি-ড্রোন ব্যবস্থা প্রদর্শন করবে। ৭০ মিনিট ব্যাপ্তি এই কুচকাওয়াজটি তিয়ানআনমেন স্কয়ারে অনুষ্ঠিত হবে।
বিশ্লেষকদের মতে, কিম, পুতিন ও শি’র একসাথে উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং অংশ নেবেন কি না তা এখনও নিশ্চিত নয়।







