চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক দিনভর অবরুদ্ধ

আবুল কাশেম হৃদয়আবুল কাশেম হৃদয়
১০:৪২ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২৩
অপরাধ, কুমিল্লা, জনপদ
A A

কুমিল্লার দেবিদ্বারে দশম শ্রেণীর এক ছাত্রী যৌন হয়রানির অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক মোক্তল হোসেনকে দিনভর অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এসময় উত্তেজিত বিক্ষোভকারীরা প্রধান শিক্ষক ও তার জামাতার ব্যবহৃত দু’টি মোটর সাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও উত্তেজিত জনতা একটি সিএনজি ও বিদ্যালয়ের শ্রেণীকক্ষের কয়েকটি দরজা ভাঙচুর চালায়।

বুধবার (১৫ মার্চ) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ করেন তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিক্ষোভ চলাকালে রাত ৮টার দিকে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়। এসময় পুলিশের তিনটি গাড়ি ভাংচুর করে বিক্ষুব্ধ। এঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্যরা হচ্ছেন বাঙ্গরাবাজার থানার কনস্টেল জহিরুল ইসলাম ও দেবিদ্বার থানার কনস্টেবল সারোয়ার হোসেন।

এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক মুক্তল হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়াও বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, এর আগেও মোক্তল হোসেন অপর একটি স্কুলের প্রধান শিক্ষক থাকাকালে ছাত্রীদের সাথে এমন অপকর্ম করেছেন। পরে তাকে ওই স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়। এবার দেবিদ্বারে এসে রাজনৈতিক ছত্রছায়ায় সে এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পায়।

এদিকে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডেইজি চক্রবর্তী, দেবিদ্বার-বিপাড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আমিরুল্লা, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধরসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ। এরপর তারা আহতদের দেখতে হাসপাতালে যান।

Reneta

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষে কয়জন আহত হয়েছে আমরা যাচাই করে দেখছি। আর যেনো কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্ত প্রধান শিক্ষক মোক্তল হোসেন বর্তমানে পুলিশের হেফাজতে আছেন। ভুক্তভোগীর বাবা থানায় মামলা দিতে ইচ্ছে প্রকাশ করেছেন। নারী ও শিশু নির্যাতন আইনে মামলার প্রস্তুতি চলছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিল্লার দেবিদ্বার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শরীয়তপুরে স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক

মে ১৬, ২০২৬

বিরোধীরা সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহামের কথা ভাবছেন

মে ১৬, ২০২৬

ফুটবল টুর্নামেন্ট ঘিরে এখনও জীবন বাঁজি রাখতে প্রস্তুত

মে ১৬, ২০২৬

হান্টাভাইরাস: আক্রান্তের সংখ্যা ১০ জন, ডব্লিউএইচও-এর নতুন তথ্য প্রকাশ

মে ১৬, ২০২৬

ট্রাম্প-শি বৈঠক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT