স্বপ্নে দেখা সংখ্যা দিয়ে ছয় লাখ ৭০ হাজার ডলারের লটারি জয়

একটি লটারি টিকিটে নম্বর নির্বাচন ও মার্কিং করার দৃশ্য, যেখানে কিছু নম্বর মার্ক করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অস্ট্রেলিয়ান এক নারী জ্যাকপট লটারির ছয় লাখ ৭০ হাজার ডলার জিতেছেন। তার লটারির নম্বর নিয়ে রয়েছে বেশ চমকপদ আলোচনা। লটারি জেতার পর জিজ্ঞেস করলে অস্ট্রেলিয়ান এই নারী বলেছেন, ‘এটি ছিল স্বপ্নে পাওয়া সংখ্যা।’
বুধবার (৩ মে) সংবাদ মাধ্যম ইউপিআই-তে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, লটারি বিজয়ী দ্য আলটোনা জানিয়েছেন যে তিনি ১২ এপ্রিল সোমবার এবং বুধবার লোটো ড্রয়ের জন্য টিকিট কিনেছিলেন।
আলটোনা বলেন, ‘গত ১২ এপ্রিল টিকিট কিনেছিলাম। বেশ কিছু দিন পর অনলাইন চেক করার সময় দেখতে পাই আমি পুরস্কার হিসেবে ছয় লাখ ৭০ হাজার ৫৬৬ ডলার জিতেছি।’
তিনি বলেন, ‘নম্বরগুলো একটি অস্বাভাবিক উৎস থেকে এসেছে। আমি সবসময় এই নম্বরগুলো নিয়ে খেলি। এগুলো আমি স্বপ্নে পেয়েছি। আমি আমার স্বপ্নের নম্বরগুলো মনে রেখেছিলাম এবং সেগুলোকে একটি লোটো টিকিটে রেখেছিলাম।
এছাড়াও পুরস্কারের টাকাগুলো কিভাবে ব্যবহার করবেন, তা নিয়ে এখনও চিন্তা করেননি বলেও জানান আলটোনা। তবে তার বাস্তবিক জীবনকে অনেকটা সহজ করে তুলবেন বলে মনে করছেন তিনি।



