বিনোদন

অস্কার পাওয়া নির্মাতা পেলেন এশিয়ার নোবেল!

অস্কার জয়ী নির্মাতার ছবি, এনিমে চরিত্রের ব্যাকড্রপের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার জয়ী নির্মাতার ছবি, এনিমে চরিত্রের ব্যাকড্রপের সাথে, যা বাংলাদেশের শোবিজ ও আন্তর্জাতিক চলচ্চিত্রের গুরুত্ব বোঝায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অ্যানিমেশন সিনেমার জগতে এই শতকের সবচেয়ে আলোচিত ছবিটির নাম ‘স্পিরিটেড অ্যাওয়ে’। এটি নির্মাণ করে জাপানি নির্মাতা হায়াও মিয়াজাকি প্রথমবারের মতো অস্কার পেয়েছিলেন। এবার এই নির্মাতা পেতে যাচ্ছেন এশিয়ার নোবেল হিসেবে স্বীকৃত র‍্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড!

শিল্পকলায় অবদানের স্বীকৃতিস্বরূপ জাপানের জনপ্রিয় এই অ্যানিমেটর এবং চলচ্চিত্র নির্মাতাকে পুরস্কৃত করা হচ্ছে। শনিবার ফিলিপাইনের র‌্যামন ম্যাগসেসে পুরস্কার কমিটি আরও তিনজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের পাশাপাশি মিয়াজাকিকে এই বছরের বিজয়ী ঘোষণা করে।

দ্য জাপান টাইমসের বরাতে খবরটি দিয়েছে হিন্দুস্তান টাইমস। এই প্রতিবেদনা জানানো হয়, আগামী নভেম্বরে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।

বিখ্যাত অ্যানিমেশন স্টুডিও জিবলির সহ-প্রতিষ্ঠাতা মিয়াজাকি। তাকে জাপানের অ্যানিমেশন ছবির স্রষ্ঠা বলা হয়। বিগত চার দশকেরও বেশি সময় ধরে তিনি এবং তার স্টুডিও সব বয়সী দর্শকদের জন্য অসাধারণ সব অ্যানিমেশন সিনেমা বানিয়ে মুগ্ধ করে আসছে।

শুধু অস্কারজয়ী ‘স্পিরিটেড অ্যাওয়ে’ নয়, তিনি নির্মাণ করেছেন প্রিন্সেস মনোনোকে, হাউলস মুভিং ক্যাসেল, পনিও এবং দ্য বয় অ্যান্ড দ্য হেরনের মত কালজয়ী সিনেমা। ‘দ্য বয় অ্যান্ড দ্য হেরনে’র জন্য দ্বিতীয় বারের মতো অস্কার পান মিয়াজাকি।

বিষয়:অস্কার এশিয়ার নোবেল সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…