চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের কোচ হয়ে আসছেন সিমন্স, জেনে নিন তার খুঁটিনাটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ সিমন্স, sunglasses পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়াদ পূর্তির আগেই চন্ডিকা হাথুরুসিংহেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে। ২০১৬ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে ক্যারিবীয়দের শিরোপা এনে দেয়া ৬১ বর্ষী কোচের সম্পর্কে জেনে নেয়া যাক।

মঙ্গলবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকে বরখাস্তের ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পাশাপাশি জানান নতুন কোচের নাম। ২০২৫ সালে গড়াতে চলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত টাইগারদের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সিমন্সকে।

বাংলাদেশের কোচ হতে আগেও আগ্রহ দেখিয়েছিলেন সিমন্স। ২০১৭ সালে হাথুরুসিংহে চলে যাওয়ার পর কোচ হতে আবেদন করেছিলেন। বিসিবির সংক্ষিপ্ত তালিকায়ও ছিলেন। সেবছর ডিসেম্বরে মিরপুরে এসে ইন্টারভিউ দেন। পরে কোচ হিসেবে স্টিভ রোডসকে নিযুক্ত করেছিল বিসিবি।

১৯৮৭ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে অভিষেক হয়েছিল সিমন্সের। পরের বছর জানুয়ারিতে টেস্ট অভিষেক হয় মিডিয়াম পেস অলরাউন্ডারের। ১৯৯৭ সালের নভেম্বরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেন। ওয়ানডেতে ইতি টানেন ১৯৯৯ সালে মেতে।

টেস্টে ২৬ ম্যাচ খেলেছেন সিমন্স। ৪৭ ইনিংসে ১,০০২ রান করেছেন। সেঞ্চুরি একটি এবং ফিফটি চারটি। বল হাতে এ ফরম্যাটে ১৬ ইনিংসে ৪ উইকেট নিয়েছেন। ওয়ানডেতে ১৪৩ ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ১৩৮ ইনিংসে ৩,৬৭৫ রান করেন। সাদা বলের ফর‌ম্যাটে ৫ সেঞ্চুরি ও ১৮টি ফিফটি রয়েছে তার। বল হাতে এ ফরম্যাটে ১০৩ ইনিংসে বল করে নিয়েছেন ৮৩ উইকেট। চার উইকেট নিয়েছেন দুবার।

প্রথমশ্রেণির ক্রিকেটে ২০৭ ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে বেশ সমৃদ্ধ সেখানে। ৩৪৫ ইনিংসে ১১,৬৮২ রান করেছেন। সেঞ্চুরি ২৪টি এবং ফিফটি ৬৫টি। প্রথমশ্রেণির ক্রিকেটে তার সর্বোচ্চ রানের ইনিংস ২৬১। বল হাতে ২১৪ উইকেট শিকার করেছেন। সর্বোচ্চ সাফল্য ৪৯ রানে ৭ উইকেট। পাঁচ বা ততোধিক উইকেট পেয়েছেন ৫ বার।

Reneta

লিস্ট-এ ক্রিকেটে ৩০৬ ম্যাচ খেলেছেন। ২৯৬ ইনিংসে ব্যাট করে ৮,৯২৯ রান করেন। সেঞ্চুরি ১২টি এবং ফিফটি করেছেন ৫৪টি। সর্বোচ্চ ১৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। বল হাতে ২১৫ উইকেট নেন। পাঁচ উইকেট নিয়েছেন তিনবার। সর্বোচ্চ সাফল্য ৩৩ রানে ৫ উইকেট।

২০০২ সালে সিমন্স খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানেন। মনোযোগ দেন কোচিংয়ে। ২০০৩ সালে জিম্বাবুয়ের হারারে ক্রিকেট একাডেমিতে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালের মে-তে আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ে অভিষেক তার। দায়িত্ব দেন জিম্বাবুয়ের হেড কোচ হিসেবে। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বাদ দিয়ে বিতর্কের সম্মুখীন হন। পরে ২০০৫ সালের আগস্টে তাকে বরখাস্ত করে জিম্বাবুয়ে ক্রিকেট ইউনিয়ন।

২০০৭ সালে আয়ারল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব নেন সিমন্স। ৮ বছর আইরিশদের কোচিং সামলান। তার অধীনে দারুণ চমক দেখায় আয়ারল্যান্ড। সেসময়েকা প্রতিটি আইসিসি ইভেন্টে অংশগ্রহণ করে আয়ারল্যান্ড। ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারায় আইরিশবাহিনী। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে হারায় দেশটি।

২০১৫ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে ডাক পড়ে সিমন্সের। আইরিশদের সঙ্গে আট বছরের সম্পর্কের ইতি টেনে ক্যারিবীয়দের দায়িত্ব নেন। ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে তার অধীনে শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ। সেবছরই ক্যারিবীয়দের দায়িত্ব ছেড়ে দেন।

আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়ে পরে ২০১৭ সালে প্রধান কোচের দায়িত্ব নেন। ২০১৯ সালের জুন পর্যন্ত আফগানদের কোচিং করান। আফগান ডেরা ছেড়ে কানাডার ফ্যাঞ্চাইজি লিগ গ্লোবাল টি-টুয়েন্টি’র দল ব্রামপ্টন উলভসের দায়িত্ব নেন।

আসর শেষে ২০১৯ সালের অক্টোবরে দ্বিতীয়বারের মতো ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান। ২০২২ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের পর দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেন। তবে সেবছর ওয়েস্ট ইন্ডিজের অস্ট্রেলিয়া সফর শেষ হওয়া পর্যন্ত কোচিং সামলান।

২০২৩ সালে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল করাচি কিংসের হেড কোচ হিসেবে নিযুক্ত হন। সঙ্গে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবে দায়ত্বি সামলান। মেজর লিগে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হেড কোচ ছিলেন। চলতি বছর টি-টুয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউ গিনির বিশেষ কোচ নিযুক্ত হন। এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজকোচফারুক আহমেদফিল সিমন্সবিসিবিলিড স্পোর্টসহাথুরুসিংহে
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝালকাঠির রাজাপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জুলাই ৩১, ২০২৬

সাউথ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়ার যে ভেন্যুগুলোতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন-ভারত-রাশিয়াসহ ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পর দায়িত্ব ছাড়লেন ৪ সহকারী প্রক্টর

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT