চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমন্বয়ক হাসনাত-সারজিসকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫০ পূর্বাহ্ণ ১৫, অক্টোবর ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A
রংপুরে অবাঞ্ছিত ঘোষণা হওয়া হাসনাত-সারজিসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

সোমবার (১৪ অক্টোবর) রংপুরের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এই ঘোষণা দেন। সেখানে দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, জাতীয় পার্টিকে রাজনৈতিক সংলাপে না ডাকতে ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম যে ঘোষণা দিয়েছে- তারা রংপুরে আসতে পারবে না। যার যা কিছু আছে তাই নিয়ে এই রংপুরের পার্টি অফিসে বসে থাকবেন। আমরা দেখিয়ে দিতে চাই, রংপুরে জাতীয় পার্টির শক্তি কতটুকু। যদি এই আন্দোলনকে আমরা জনস্রোত করতে না পারি তাহলে জাতীয় পার্টি থেকে নাকে খত দিয়ে চলে যাব।

Banglabid

মোস্তফা বলেন, সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর কোনো প্রোগ্রাম রংপুরের মাটিতে হতে দেয়া হবে না। এ সময় দলের নেতাকর্মী স্লোগান দিয়ে তাকে সমর্থন জানান।

এদিকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের এই বক্তব্যের প্রতিবাদে রংপুর নগরীতে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে সংলাপ করছেন। এর মধ্যে জাতীয় পার্টির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।

Reneta

গত সোমবার (৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে নিজ নিজ ফেসবুক পেজে এ বিষয়ে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

ফেসবুক পোস্টে সারজিস লেখেন, ‘জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালালদের প্রধান উপদেষ্টা কিভাবে আলোচনায় ডাকে?’

হাসনাত লিখেছিলেন, ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে, আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবাঞ্ছিত ঘোষণাসমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণাহাসনাত-সারজিস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেছেন সেনাপ্রধান

পরবর্তী

আন্দোলনে হামলার অভিযোগে কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পরবর্তী
কিশোরগঞ্জে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানের ছবি, পুলিশ সদস্যদের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলনে হামলার অভিযোগে কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন প্রধান সংবাদ প্রতিবেদক. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও দুইজন সদস্য নিয়োগ

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোনের কিস্তি নিয়ে বিরোধে পাহাড় থেকে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

৬ উইকেট নেয়ার পেছনে কী পরিকল্পনা ছিল স্টার্কের

আগস্ট ২২, ২০২৬

গোপনীয়তার মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ জনকে গুনতে হবে বিপুল অর্থ

আগস্ট ২২, ২০২৬

টিকটকের শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রের সাথে ৪০ কোটি ডলারের সমঝোতা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT