চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারে যা প্রমাণ করেছি সেটা সন্দেহাতীত: অ্যাটর্নি জেনারেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২৫
- সেমি লিড, আদালত
A A
অভিযোগকারীদের সঙ্গে হাসিনা ও অন্য নেতারা আদালতে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলা মামলার বিচার প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান বলেছেন, ‘এই বিচারে আমরা যা প্রমাণ করেছি, সেটা সন্দেহাতীত।’

এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে বৃহস্পতিবার রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনাল-১ এ দেওয়া সমাপনী বক্তব্যে তিনি একথা বলে।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারলে বলেন, রাষ্ট্রপক্ষ (প্রসিকিউসন) এই মামলা প্রমাণের জন্য দালিলিক, মৌখিক, সারকামস্টেনশিয়াল সাক্ষী উপস্থাপন করেছেন। কিন্তু আসামিপক্ষ বলেছেন, আসামিরা কোনো নির্দেশ দেননি, তাঁরা নির্দোষ। ভাগ্যিস উনি (আসামী পক্ষের আইনজীবী ) বলেননি বাংলাদেশে কোনো জুলাই বিপ্লব হয়নি। ভাগ্যিস উনি বলেননি বাংলাদেশে চৌদ্দশ মানুষ মারা যায়নি, ৩০ হাজারের উপরে আহত মানুষ হয়নি।

Banglabid

কিন্তু বাংলাদেশের চৌদ্দশ মানুষ মারা গেলেন, এই ফ্যাক্টটাকে যদি আমরা সামনে রাখি, সারাদেশে এতবড় একটা জুলাই বিপ্লব হলো, সারাদেশে হত্যাকাণ্ড হলো রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায়, সরকারের পৃষ্টপোষকতায় স্টেট অ্যাপারেটাস (রাষ্ট্রযন্ত্র) ব্যবহার করে তাহলে কে করলেন?

এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের কাছে আমাদের নিবেদন হচ্ছে, অপরাধ কে বা কারা করেছে, কিভাবে করেছে প্রসিকিউশনের উপস্থাপন করা সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সেটি তুলে ধরা হয়েছে। আসামিরা যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বিচার হত্যাকাণ্ড চালিয়েছে, পদ্ধতিগতভাবে ব্যাপক মাত্রায় হত্যাযজ্ঞ চালিয়েছে। এই বিষয়টি রাষ্ট্রপক্ষ সন্দোহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। মামলা প্রমাণের ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ দেখিয়েছে, কার নির্দেশনা ছিল, কিভাবে নির্দেশনা ছিল, কার কাছে নির্দেশনা ছিল, নির্দেশনা কিভাবে অপারেট (পরিচালনা) করা হয়েছে, কে অপারেট করেছন, কে এক্সিকিউট (বাস্তবায়ন) করেছেন নির্দেশনা। অভিযুক্তরা মানবতাবিরোধী অপরাধ করেছেন এবং তারা দেশ ছেড়ে পালিয়েছেন। উনারা এই বিচার সম্পর্কে জানেন, বিচার পর্যবেক্ষণ করছেন। এই বিচারের বিষয়ে কথা বলেছেন। এই বিচারকে প্রতিহত করার জন্য বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিচ্ছেন। ফলে এটা বলার সুযোগ নেই অভিযুক্তরা নিরাপরাধ। পালিয়ে গিয়েও তারা ক্ষান্ত হননি। বিচারকে ব্যহত করার জন্য তারা সর্বোচ্চ অবস্থান ব্যাখ্যা করছেন।

অ্যাটর্নি জেনারেল ট্র‍্যাইব্যুনালকে বলেন, আমি বিশ্বাস করি যে, সাক্ষ্য-প্রমাণ আপনাদের সামনে এসেছে, সেই সাক্ষ্য বিশ্বের যেকোনো দেশের যেকোনো আদালতের সামনে উপস্থাপন করলে ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে এই আসামিদের সাজা প্রদান ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না আদালতের সামনে। আজকে আমরা দাঁড়িয়েছি এই বাংলাদেশেকে সভ্যতার সোপানে, একটি সামনের জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এই ন্যায়বিচার যদি আমরা না করতে পারি, তাহলে আমরা বাংলাদেশে মানুষ হিসেবে কবি হেলাল হাফিজের ভাষায় উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে রয়ে যাবো।

Reneta

অ্যাটর্নি জেনারেল বলেন, অনেকে বলছেন, খুনীরা ন্যায়বিচার পাবে কি না? বাইরে অনেক রকম কথা আছে। খুনীদের ন্যায়বিচারের মানদণ্ডে ন্যায়বিচার করা হচ্ছে কিনা? আমার নিবেদন হলো- আপনি কেবল খুনীর ন্যায়বিচার দেখবেন? ৩৬ দিনে যে চৌদ্দশ মানুষ নিহত হলো, তারা কি ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখেন না? যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তারা কি ন্যায়বিচার পাবেন না? রাষ্ট্র কি ন্যায়বিচার পাবে না? যারা পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে ন্যায়বিচারকে পরাভূত করার চেষ্টা করছে, তার পরেও তাঁদের পক্ষে স্টেট ডিফেন্স দিয়ে তাদের পক্ষে কথা বলার সুযোগ করে দেওয়াটা কি ন্যায় বিচার না? সেখানে দিবালোকের মত সত্য এখানে মানুষ মারা গেছে। মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। কারা ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে, আমরা সেটি প্রমাণ করতে সক্ষম হয়েছি। সেই জায়গা থেকে আমরা মনে করি, যদি এই আদালতে এই আসামিদের শাস্তি না হয়, তাহলে মার্টিন লুথার কিংয়ের ভাষায় বলবো, এদেশের খুন হওয়া মানুষ, পঙ্গুত্ব বরণকারী মানুষ, এই রাষ্ট্র ব্যবস্থা অবিচারের শিকার হবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, আমি প্রত্যাশা করেছিলাম উনি (শেখ হাসিনা) ন্যায়বিচারের সামনে আসবেন। উনি এক রাজনৈতিক বক্তৃতায় আরেকজন রাজনৈতিক নেতার রেফারেন্স টেনে বলেছিলেন, সাহস থাকলে বাংলাদেশের মাটিতে এসে বিচারের মুখোমুখী হোক। আমার বিশ্বাস ছিল, উনি এই কথাটা মন থেকে বলেছিলেন। আমার বিশ্বাস ছিল, উনি এটা বিশ্বাস করে বলেছিলেন। আজকে আমি দেখলাম, উনি মন থেকে বলেননি, বিশ্বাস থেকে বলেননি। উনার যদি সাহস থাকতো তাহলে উনি বাংলাদেমের মাটিতে এসে এই বিচারের মুখোমুখী হতেন।

একপর্যায়ে ট্রাইব্যুনালের উদ্দেশ্য অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনাল এই বিচার যত কঠিনই হোক, যত বাাঁধা আসুক, সমস্ত বাধার প্রাচীর ভেঙে যদি ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব না হয়, তাহলে আমরা জতি হিসেবে আগামী দিনে এগুতে পারবো না। যদি ন্যায়বিচার নিশ্চিত করতে না পারি, তাহলে এই আসামিদের হাতে বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষের জীবন বিপন্ন হবে। এই আসামিদের হাতে বাংলাদেশের নিরীহ মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যাবে। পাঁচ বছরের শিশু মারা যাবে। ১০ বছরের আনাস মারা যাবে। পানি বিতরণ করা অবস্থায় মুগ্ধ মারা যাবে। বুক চিতিয়ে রাজপথে দাঁড়িয়ে আবার আবু সাঈদ মারা যাবে। আমরা যদি ন্যায়বিচার শেষ করতে না পারি তাহলে বাংলাদেশের মানুষ ইতিহাসের আস্তাকুড়ে একটি ভীরু কাপুরুষের উপমা হয়ে রয়ে যাবে। সেই কারণেই আমরা মনে করি এই বিচারে আমরা যা প্রমাণ করেছি, সেটা সন্দেহাতীত।

সব পক্ষের বক্তব্য শেষে ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে চলা মানবতাবিরোধী অপরাধের এই মামলার রায়ের দিন নির্ধারণের জন্য আগামী ১৩ নভেম্বর  দিন ধার্য করেন।

এই মামলায় প্রসিকিউসন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এসএইচ তামিম শুনানি করেন। এছাড়া শুনানিতে প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ, শাইখ মাহদি, আবদুস সাত্তার পালোয়ানসহ অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। অন্যদিকে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো: আমির হোসেন। আর রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে শুনানি করেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একপর্যায়ে এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদঘাটনে (অ্যাপ্রোভার) রাজসাক্ষী হয়ে সাক্ষ্য দেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

ঐতিহাসিক এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণঅভ্যুত্থানের অন্যতম প্রতিক শহীদ আবু সাঈদের পিতাসহ স্বজন হারা পরিবারের অনেকে। এছাড়া স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। সর্বমোট এই মামলায় ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

এই মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা হয়েছে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে গুম-খুনের ঘটনায়। অন্য মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়।

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার, এর দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে। দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অপরাধের বিচার চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালহাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

পরবর্তী

শেখ হাসিনা সেনাবাহিনীকে উসকে দেওয়ার চেষ্টা করেছেন: চিফ প্রসিকিউটর

পরবর্তী
দেশপ্রেমিক সেনাবাহিনী ১৯৭১ সালের গণঅভ্যুত্থানে দাড়িয়েছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সেনাবাহিনীকে উসকে দেওয়ার চেষ্টা করেছেন: চিফ প্রসিকিউটর

মিয়ানমারের সেনাবাহিনী ও সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের সহায়তায় অনেক অঞ্চল পুনরুদ্ধার করছে মিয়ানমারের সেনাবাহিনী

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

আগস্ট ২১, ২০২৬

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT