চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে দেশে এনে বিচার না করলে আবারও আন্দোলনের হুমকি ইবি শিক্ষার্থীদের

সাদিয়া আফরিন অমিন্তাসাদিয়া আফরিন অমিন্তা
৬:৫৩ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

গণঅভ্যুত্থানের সৈনিক ছাত্র-জনতার ওপরে আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণ, ছাত্রলীগ নিষিদ্ধের দাবি, সন্ত্রাসীদের গ্রেপ্তারে সরকারের দীর্ঘসূত্রতার প্রতিবাদে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে উপযুক্ত বিচারের দাবি করেছেন, অন্যথায় এই আন্দোলন আবারও গণবিপ্লবে রুপান্তরিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে সমবেত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মানববন্ধন কর্মসূচি শেষ করেন তারা।

এসময় শিক্ষার্থীদের হাতে ‘মানবতাবিরোধী সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করতে; বিচারপতিদের প্রহসন মানি না মানবো না; দালাল বিচারপতিদের অপসারন করতে হবে; টেরোরিস্ট সংগঠন ও জঙ্গিলীগ নিষিদ্ধ করতে হবে’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

বক্তারা বলেন, স্মরণ করছি সেই শহিদদের যারা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য। এই আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা খুনি আবু সাইদের মতো হাজারো মেধাবী শিক্ষার্থীদের জীবন কেড়ে নিয়েছে। শুধু ৩৬ দিনের এই আন্দোলনে নয়, বরং ১৬ বছর বিভিন্ন সময় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ঘুম, খুন ও নির্যাতন চালিয়েছে শুধুমাত্র ক্ষমতা ঠিকে রাখার জন্য।

তারা বলেন, যে সন্ত্রাসী সংগঠনের সাথে আমাদের ভাই-বোন, মা-বাবার রক্ত জড়িয়ে আছে সেই সংগঠনকে আমরা কখনও মেনে নিতে পারি না। বর্তমান সরকার, আমাদের সরকার, তত্ত্বাবধায়ক সরকার এবং বিপ্লবী সরকারকে একটা বার্তা দিতে চাই, আমরা প্রথমদিকে কয়েকজন শিক্ষার্থী আন্দোলন শুরু করলেও শেষদিকে গণআন্দোলনে রূপ নেয়।

শিক্ষার্থীরা বলেন, অনতিবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরে এনে উপযুক্ত বিচারের আওতায় না আনলে আমাদের আন্দোলন আবারও গণবিপ্লবে রুপান্তরিত হবে। যদি আমাদের কথা আপনারা কর্ণপাত না করেন তাহলে এমন আন্দোলন করা হবে আপনারাও পিছু হটতে বাধ্য হবেন। সুতরাং ছাত্র জনতার প্রাণের দাবি, মনের দাবি এই সন্ত্রাসী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দোলনের হুমকিইসলামী বিশ্ববিদ্যালয়বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি সমর্থন করে না সরকার: শিক্ষামন্ত্রী

জুন ৩০, ২০২৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

জুন ৩০, ২০২৬

বিশ্বকাপের আবেগঘন গোল, কেন কেঁদেছিলেন গ্যাকপো

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজস্ব আদায়ের ক্ষেত্রেও সততা-নিষ্ঠার সঙ্গে কাজ করব: নতুন এনবিআর চেয়ারম্যান

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT