কুষ্টিয়া

হেরে গেছেন হাসানুল হক ইনু

বাংলাদেশের রাজনীতিবিদ হাসানুল হক ইনু এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের রাজনীতিবিদ হাসানুল হক ইনু এর ছবি, তিনি একটি সাদা শার্ট ও সবুজ-লাল শার্ট পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনে হেরে গেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। বেশিরভাগ কেন্দ্রেই ফল বিপর্যয় হয়েছে তার।

১৪ দলীয় জোটের অংশ হিসেবে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৬ হাজার ৭৩১ ভোট। আর ৪১ হাজার ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ হয়। এরপর মোট ৫০ কেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে রাত পৌনে ৮টার দিকে এ ফলাফল জানা যায়।

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হাসানুল হক ইনু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…