৬ দল নিয়ে গড়াতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বাদশ আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। আসন্ন আসরে নোয়াখালীর হয়ে খেলবেন জাতীয় দলের নিয়মিত সদস্য লক্ষ্মীপুরে ছেলে হাসান মাহমুদ। একই অঞ্চলের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ পেয়ে বেশ খুশি টাইগার তারকা পেসার।
সোমবার পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমিতে অনুশীলন করেছে নোয়াখালী। দলটির প্রথম দিনের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন হাসান। সেখানে জানান, অনুভূতির কথা।
বলেছেন, আমার কাছে খুবই ভালো লাগছে আর খুবই রোমাঞ্চিত। নোয়াখালী এরকম একটা উদ্যোগ নিয়েছে বিপিএল দল করার। আমি সুযোগ পেয়েছি। আমি খুবই খুশি। আমাদের লক্ষ্মীপুরবাসী যারা নোয়াখালীর সাথে কানেক্টেড ওরা খুবই আনন্দিত। … এখন শক্তিটা আরেকটু বেড়েছে নোয়াখালীর জন্য যে লক্ষ্মীপুর আর নোয়াখালী এখন একসাথে যুক্ত আছে।’
বিপিএলকে নিজের প্রমাণের সেরা মঞ্চ হিসেবে দেখছেন জাতীয় দলের ডানহাতি পেসার। বলেছেন, ‘আমার কাছে মনে হয় এটা একটা প্ল্যাটফর্ম যে আপনি নিজেকে প্রমাণ করতে চাইলে এটা খুবই একটা ভালো মঞ্চ। আর যদি আমি ভালো একটা শুরু দিতে পারি এবং নিজেকে ভালো একটা পজিশনে নিতে পারি বিপিএলে, অবশ্যই আমার বিশ্বকাপ খেলার জন্য জায়গা হবে।’







