চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে কঠোর পরিণতি: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগ তাদের দল পুনর্গঠন করতে পারে, এতে কোন সমস্যা নেই, তবে বিশৃঙ্খলা করলে কঠোর পরিণতি হবে।

আজ (১২ আগস্ট) সোমবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এই হুঁশিয়ারি দিয়েছেন।

আওয়ামী লীগের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জীবন বিপন্ন করার মতো কিছু করবেন না। এদেশের মানুষ এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি। পার্টিকে পুনঃসংগঠিত করেন, রাজনৈতিক দলের মত। নির্বাচন এলে প্রতিদ্বন্দ্বিতা করবেন, জনগণ চাইলে ভোটে যাবেন।

Banglabid

তিনি অনুরোধ করে বলেন, এসব করবেন না, ব্যক্তিগত স্বার্থের প্ররোচনায় জড়াবেন না। ব্যক্তিস্বার্থে এই দলকে নষ্ট করবেন না। এটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, নষ্ট করার কোনো অধিকার আপনাদের নাই। এটা বাংলাদেশের সম্পত্তি। আর কেউ যদি মনে করেন যে, কাউন্টার রেভ্যুলেশন করে আসবেন, তাহলে হাজার হাজার লোকের রক্ত ঝরাতে হবে। যদি সেই দায়িত্ব নিতে চান, তাহলে নেন। আমার কিছু করণীয় নাই।

এম সাখাওয়াত হোসেন বলেন, সিভিলিয়ানদের হাতে নিষিদ্ধ অস্ত্র যাওয়ার কথা না, সেটার অথরাইজ পুলিশ, র‌্যাবকে করা হয়েছিল। সেই অস্ত্র কীভাবে এদের হাতে গেল।

তিনি বলেন, যেসব সিভিলিয়ানদের হাতে অবৈধ অস্ত্র আছে তা আগামী সাত দিনের মধ্যে থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে, একটা অবৈধ অস্ত্র, আরেকটা সরকারি নিষিদ্ধ অস্ত্র আপনাদের হাতে।

Reneta

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহারের কথা তা জনসাধারণের হাতে কীভাবে গেল। আমি একটা ভিডিও দেখলাম একজন সিভিলিয়ান আনসারকে মেরে রাইফেল নিয়ে গেল, এই রাইফেল আর ফেরত আসেনি।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুমোদনহীন অস্ত্রএম সাখাওয়াত হোসেনস্বরাষ্ট্র উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে মোট ভর্তি ২৩ হাজার

আগস্ট ১৫, ২০২৬
ফ্রিল্যান্সিং-কেয়ারগিভিংসহ যুব প্রশিক্ষণ

ফ্রিল্যান্সিং-কেয়ারগিভিংসহ যুব প্রশিক্ষণে নানা পরিবর্তন, যারা পাবেন সুযোগ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সমাধানে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

ঘুরে দাঁড়ানোর কথা জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬

কীভাবে সামলেছেন স্মিথকে, জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT