মরদেহ উত্তোলন করে হারিছ চৌধুরীর ডিএনএ টেস্টের নির্দেশ হাইকোর্টের

হাইকোর্টের নির্দেশে মরদেহ উত্তোলন ও ডিএনএ টেস্টের জন্য প্রস্তুত করা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও সিলেট ৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত হারিছ চৌধুরীর পরিচয় নিশ্চিতে মরদেহ উত্তোলন করে ডিএনএ টেস্টের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর করা রিটের শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহদিন চৌধুরী। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






