আগামীকাল ২৫ বছরে পদার্পণ করছে দেশে বিদেশে দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন, চ্যানেল আই। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে এখন চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। পাশাপাশি শুভেচ্ছায় সিক্ত হচ্ছে বাংলা ভাষার প্রথম ডিজিটাল চ্যানেল। চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।






