চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে মার্শাল আর্টের শিক্ষক থেকে অভিনেতা হলেন অক্ষয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ন ০৯, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

৫৫ বছরে পা দিলেন বলিউডের খিলাড়ি খ্যাত তারকা অক্ষয় কুমার। তবে বয়স যেন তার কাছে শুধুমাত্র সংখ্যা। আজও নবাগতদের ফিটনেসের দিক থেকে এগিয়ে র‍য়েছেন তিনি।

১৯৯১ সালে অ্যাকশন হিরো হিসেবে বলিউডে নিজের যাত্রা শুরু করেছিলেন অক্ষয়। ৩১ বছর পর এখনো বলিউড কাঁপাচ্ছেন তিনি।

তবে বলিউডে তার ক্যারিয়ারের শুরুটা অন্য তারকাদের মত ছিলনা। কেননা বলিউডের কোন স্টার কিড ছিলেন না অক্ষয়। এমনকি অভিনয়ের ব্যাপারে আলাদা করে কোন অনুশীলনও ছিল না তার। অভিনয়ে আসার আগে তিনি ছিলেন একজন মার্শাল আর্টের শিক্ষক। আজ জন্মদিনে রইলো শিক্ষক থেকে বলিউড খিলাড়ি হয়ে ওঠার অক্ষয়ের সেই অজানা জীবনযাত্রা।

১৯৬৭ সালে পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন অক্ষয়। এরপর বাবার চাকরি সূত্রে মুম্বাই আসেন কুমার পরিবার। সেখানেই প্রথম জীবনে ডন বসকো স্কুলে পড়াশোনা করেন তিনি।পরবর্তীতে মুম্বাইয়ের খালসা কলেজ থেকে স্নাতক পাশ করেন অভিনেতা। এরপর তায়কোন্ডোতে মার্শাল আর্টের প্রশিক্ষণ নেন তিনি। কিছুদিনের মধ্যে ব্ল্যাক বেল্ট পেয়ে যান অভিনেতা অক্ষয় কুমার।

জানা যায়, ব্যাংকক থেকে মার্শাল আর্টের ট্রেনিং নিয়েছিলেন তিনি। সেসময় ব্যাংককে মার্শাল আর্ট শেখাকালীন ওয়েটারেরও কাজ করেছিলেন তিনি। কিছুদিন পর মুম্বাই ফিরে এসে মার্শাল আর্ট শেখাতে শুরু করেন তিনি। সেই সময় তার এক ছাত্র তাকে মডেলিংয়ের জন্য বলেন। একটি ছোট কোম্পানিতে মডেল হিসেবে কাজ করার পর তার পোর্টফোলিও প্রযোজক প্রমোদ চক্রবর্তীর পছন্দ হয়। সেসময় তিনি অক্ষয়কে তার ‘দিদার’ ছবিতে সই করান। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অক্ষয় কুমারকে। নিজের পরিশ্রম ও অভিনয় দক্ষতা দিয়ে সর্বজন পরিচিতি গড়ে তুলেছেন অভিনেতা।

১৯৯১ সালে ‘সৌগন্ধ’ ছবিতে অ্যাকশন হিরো হিসেবে প্রথম আত্মপ্রকাশ। এরপর এক বছরে ৩ থেকে ৪টি ছবি করছেন তিনি। তাই সেসময় রাত দিন পরিশ্রম করে ২ থেকে ৩ মাসের মধ্যে একটা ছবির শুটিং শেষ করার চেষ্টা করতেন। যদিও তাতে ছিলোনা তার কোন রকমের ক্লান্তি।

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয় কুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘এই চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশের জনগণকে আর রাস্তায় নামতে হবে না: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT