চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইফেল টাওয়ারকে সাক্ষী রেখে হনসিকার বাগদান!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ন ০২, নভেম্বর ২০২২
বিনোদন
A A

আসছে ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হৃত্বিক রোশন অভিনীত ‘কোই মিল গ্যায়া’ ছবিতে শিশুশিল্পী টিনা চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া হনসিকা মোতওয়ানি।

সম্প্রতি ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জুড়ে এমন খবরই ঘুরপাক খাচ্ছে। তারই মাঝে এবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বাগদান সম্পন্ন হওয়ার খবর শেয়ার করলেন এই অভিনেত্রী।

বুধবার (২ নভেম্বর) নিজের ইনস্টাগ্রাম পোস্টে দীর্ঘদিনের প্রেমিক মুম্বাইয়ের ব্যবসায়ী সোহেল কাঠুরিয়ার সাথে বাগদানের একটি ছবি শেয়ার করেছেন হনসিকা। ছবিতে দেখা গেছে, আইফেল টাওয়ারকে সাক্ষী রেখে মাঝ রাস্তাতে মোমবাতি জ্বালিয়ে রোমান্টিক স্টাইলে হনসিকাকে প্রপোজ করছেন প্রেমিক সোহেল! একই সঙ্গে সেখানে ফুল দিয়ে লেখা হয়েছে, ‘ম্যারি মি’।

সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো ছড়িয়ে পরতেই অভিনন্দনে ভাসছেন হনসিকা। সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, ‘২ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর চলবে বিয়ের নানা অনুষ্ঠান। কাছের বন্ধু আর পরিবারকে নিয়ে জয়পুর যাবেন দম্পতি।’

যতদূর জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতা হবে ৪ তারিখ বিকেলে। ২ ডিসেম্বর হবে সুফি নাইট। আর ৩ তারিখ হবে মেহেন্দি ও সংগীতের অনুষ্ঠান। এছাড়াও ৪ তারিখ রাতেই ক্যাসিনো থিম আফটার পার্টির আয়োজনও থাকছে। জয়পুরের মুনডোটা ফোর্ট অ্যান্ড প্যালেস ভাড়া করেছেন তারা।

Reneta

‘কোই মিল গ্যায়া’র পরে দক্ষিণী সিনেমাতে অভিনয় করে জনপ্রিয়তা পান হনসিকা। কাজ করেছেন বলিউডেও। ‘সাকা লাকা বুম বুম’, ‘কিউকি সাস ভি কাভি বাহু থি’, ‘সোন পরী’র মতো ধারাবাহিকেও শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন হনসিকা।

সূত্র: বলিউড হাঙ্গামা

Jui  Banner Campaign
ট্যাগ: বাগদানবিয়েহংসিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT