জনপদ

মানিকগঞ্জে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গ্যাস চেম্বারে মৃতদেহের ছবি, আত্মহত্যার ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজনের মৃতদেহ গ্যাস চেম্বারে পড়ে আছে, ঘটনাস্থলের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

মানিকগঞ্জ সিংগাইর উপজেলায় সালেহা বেগম (৫৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সালেহা বেগম মাধবপুর এলাকার সিদ্দিক মিয়ার স্ত্রী ছিলেন।

রোববার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

সিংগাইরের শান্তিপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ জাকির হোসেন এই বিষয়টি নিশ্চিত করে বলেন, ঝুলন্ত অবস্থায় সালেহাকে দেখতে পায় পরিবারের লোকজন। পরে স্থানীয় প্রতিনিধি ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয়:মরদেহ উদ্ধার মানিকগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…